হুগলি , ১০ সেপ্টেম্বর:- নিট পরীক্ষার আগে রহস্যজনক নিখোঁজ কোন্নগরের বাসিন্দা কোলকাতা পুলিশ কর্মীর ছেলে নিট পরীক্ষার্থী। হুগলি জেলার কোন্নগর বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভিক মন্ডল নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল। বৃহস্পতিবার অভিকের মা ঝর্ণা মন্ডল জানান গত মঙ্গলবার নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। অভিকের বাবা কোলকাতা পুলিশে কর্মরত। আগামী রবিবার কোলকাতা মিন্টো পার্কে নিট পরীক্ষা দেওয়ার কথা অভিকের কিন্তু তার হটাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে জিটি রোডের উপর অভিকের সাইকেল পাওয়া গেছে। উত্তরপাড়াথানায় অভিযোগ দায়ের করেছে অভিকের পরিবার।
Related Articles
অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড, বুধবার ২৩ ফেব্রুয়ারী থেকে ফের খুলছে বেলুড় মঠ।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আগামী আগামী ২৩শে ফেব্রুয়ারি বুধবার থেকে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য […]
লকডাউন এর পাশাপাশি হটস্পট এলাকাগুলিতে র্যাপিড টেস্ট খুবই জরুরি – ডাঃ পি , কে দাস।
হুগলি,১৫ এপ্রিল:- আমাদের মতন জনবহুল দেশে করোনা থেকে রক্ষার জন্য লকডাউন যেমন একটা পদ্ধতি , তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গায় করোনা ছড়িয়েছে সেইসব জায়গাগুলো চিহ্নিতকরণ করে হটস্পট করে সেখানে যদি আমরা র্যাপিড টেস্টের ব্যাবস্থা করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত এই মহামারী থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এ ব্যাপারে বলতে গিয়ে আই এম এ […]
রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকে বৈঠকে ডাকলো কেন্দ্র।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তা কে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে গতকাল সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় দিল্লীর নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও ওই বৈঠকে উপস্থিত […]




