হাওড়া , ১০ সেপ্টেম্বর:- গত ৫ সেপ্টেম্বর বাঁকড়ায় দলের পার্টি অফিসে রক্তদান শিবির চলাকালীন দুষ্কৃতী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে প্রতিবাদ মিছিল করল সিপিএম হাওড়া জেলা কমিটি। এদিন বিকালে শলপ বাজার থেকে মিছিল শুরু হয়। এরপর বাঁকড়া পার্টি অফিস হয়ে মিছিল শলপ বাজারে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, দীপক দাশগুপ্ত, মোহন্ত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। বিপ্লব মজুমদার বলেন, “হামলার ঘটনায় অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। পুলিশ শাসকের দলদাসে পরিণত হয়েছে।” এদিনের প্রতিবাদ মিছিলে কয়েক হাজার সিপিএম কর্মী সমর্থক যোগ দেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শহীদ কমরেড জীবন দাসের প্রয়াণ দিবস উপলক্ষে সকালে হাওড়ার বাঁকড়ায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিপিএম। অভিযোগ, সেখানে রক্তদান শিবিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
Related Articles
ঈদের দিনে রাজপথে কঠোর নিরাপত্তার পাশাপাশি, নজর সোশ্যাল মিডিয়াতেও।
কলকাতা, ২০ এপ্রিল:- রামনবমীর মতো ঘটনায় অশান্তির পূনরাবৃত্তি যাতে ঈদের দিনে না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করবে কলকাতা সহ গোটা রাজ্যে ইদের দিন কঠোর নিরাপ্ততার ব্যবস্থা করা হচ্ছে। রাজপথের পাশাপাশি নজর রাখা হবে সোশ্যাল মিডিয়াতেও। যাতে কোনও ভাবেই অশান্তি ছড়িয়ে পড়তে না পারে। কলকাতায় ঈদের দিন সাড়ে ৩ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত […]
হাওড়ায় শুরু নাকা চেকিং।
হাওড়া,২২ এপ্রিল:- শহরে ৩০টি নাকা চেকিং পয়েণ্ট করে ‘রেড-স্টার জোন’ হাওড়ায় নজরদারি শুরু করল হাওড়া সিটি পুলিশ। কমিশনারেটের তরফ থেকে ওই নাকা চেকিং পয়েণ্টগুলি করা হয়েছে। এরমধ্যে মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, শিবপুর থানার পাশাপাশি সাঁকরাইল থানা এলাকার অনেকটা অংশও রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় সমস্ত ব্যাঙ্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১২টি বাজারকে সরিয়ে দেওয়া […]
খেলা হবে স্লোগানকে সামনে রেখে রেখে মিছিল করলো শতাব্দী রায় ও সুজাতা মন্ডল খাঁ আরামবাগে
হুগলি , ৭ ফেব্রুয়ারি:- খেলা খেলা, খেলা হবে এটাই এখন তৃণমূলের মূল শ্লোগান হয়ে দাঁড়িয়েছে সর্বত্র। তৃণমূলের কর্মসূচিতে এই শ্লোগান শহরের পাশাপাশি জেলাতেও দেখা যাচ্ছে। আরামবাগেরও দেখা গেলো একই ছবি। এদিন আরামবাগের কালিপুর থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল। সেই মিছিলে অংশ নেয় তৃণমূলের সহ সভাপতি শতাব্দী […]




