স্পোর্টস ডেস্ক, ৮ সেপ্টেম্বর:- টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে হোটেলের ঘরে দুই মহিলাকে প্রবেশ করানোর অপরাধে ৪ ম্যাচের জন্য ফিল ফোডেনকে সাসপেন্ড করল ইংল্যান্ড ফুটবল দল। মাত্র বছর তিনেক আগেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যুবভারতী মাতিয়ে গিয়েছেন ইংল্যান্ডের এই তারকা। বয়স মাত্র ২০ বছর। এখন খেলেন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City ) হয়ে। ফোডেন একা নন, আরও এক ইংল্যান্ড তারকা মেসন গ্রিনউডও (Mason Greenwood) একই দোষে দোষী। ফোডেনের মতো গ্রিনউডও প্রতিভাবান ফুটবলার। তিনি খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United)। আসলে জাতীয় দলের হয়ে আইসল্যান্ডে খেলতে গিয়ে ২০ বছরের ফোডেন এবং ১৮ বছরের গ্রিনউড একসঙ্গেই দুই মহিলাকে লুকিয়ে টিম হোটেলে ঢোকান। হোটেলের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই ফ্যাসাদে পড়ে যান দুই তারকা। একে তো ওই দুই মহিলা অপরিচিত। তার উপরে আবার করোনা বিধিভঙ্গ। জোড়া অপরাধে তাঁদের চার ম্যাচ করে নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল অ্যাসসিয়েশন। যদিও সরকারিভাবে শাস্তির মেয়াদ ১ ম্যাচ। তবে, সূত্রের খবর, আগামী মাসে ইংল্যান্ডের যে গোটা তিনেক ম্যাচ খেলার কথা, তাতেও ওই তিন তারকাকে ডাকা হবে না। সেই সঙ্গে আইসল্যান্ডের প্রশাসনকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে।
Related Articles
করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা।
চিরঞ্জিত ঘোষ, ১ এপ্রিল:- করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা । এদিন পুরসভার উদ্যোগে এলাকার সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং জনবহুল জায়গাগুলোয় স্যানিটেশনের কাজ চলে। ফায়ার ব্রিগেডের সাহায্যে এদিন ডানকুনি থানা ,ডানকুনি পুরসভা ছাড়াও বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টার এবং বাজারগুলিতে জীবাণুমুক্ত করার কাজ হয় । জীবাণুনাশক কেমিক্যালের সঙ্গে […]
রেকর্ড সংখ্যক ভোটে জিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোটে জিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। দক্ষিণ ২৪ পরগনার পৈলানে আজ এক দলীয় কর্মী সভায় তিনি অভিযোগ করেন বিজেপি বহিরাগত গুন্ডাদের এনে বাংলা দখলের চেষ্টা করছে। যা প্রতিহত করতে তিনি নিজে রাস্তায় নেমে লড়াই করবেন বলে তৃণমূল কংগ্রেস […]
বৈধ নথি না থাকায় বাংলাদেশী যুবক গ্রেফতার হাওড়ায়।
হাওড়া, ১৭ জুলাই:- বৈধ নথিপত্র না থাকায় এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল হাওড়ার দাশনগর থানার পুলিশ। পেশায় ওই যুবক ছাতা সারাইয়ের মিস্ত্রি বলে জানা গেছে। ইসরাফুল মাতব্বর (৩২) নামের ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। দাশনগর পুলিশ সূত্রের খবর, কয়েকদিন সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই ইসরাফুলকে গ্রেফতার করা হয়। ওই যুবক দাসনগর এলাকায় ঘুরে […]






