সুদীপ দাস , ৬ সেপ্টেম্বর:- আমফানে হেলে পরা গাছ চাপা পরে মারা গেলো এক মহিলা। মৃত ওই মহিলার নাম বিজলি দাস (৪০)। বাড়ি চুঁচুড়া থানার কনকশালী বোসের ঘাট এলাকায়। গতকাল গভীর রাত ৩ টে নাগাদ গাছটি বাড়ির চালের উপর ভেঙে পরে। তখন গোটা পরিবার ঘরে ঘুমোচ্ছিলো। ঘটমায় পরিবারের অন্যান্যরা আহত না হলেও বিজলি দাসের মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও স্থানীয়দের বক্তব্য বারংবার বলেও বিপজ্জনক ওই অংশ কাটা না হওয়ায় একজনের মৃত্যুর মত এই মর্মান্তিক ঘটনা ঘটলো। স্থানীয় বিজেপি নেত্রী ছবিতা মন্ডল বলেন পুরসভা গাছের অংশ কাটতে আসলেও কেনো না কেটে চলে গেলো। যার ফলে প্রান গেলো একজনের। এর দায় কে নেবে ?
Related Articles
কন্যা আরাধ্যা সহ করোনা আক্রান্ত ঐশ্বর্যা রাই বচ্চনও
সোজাসাপটা ডেস্ক , ১২ জুলাই:- করোনার কবলে এবার বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা এবং নাতনি আরাধ্যাও। রবিবার তাঁদের দ্বিতীয় টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। খবরটি জানিয়ে ও তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। জানা গিয়েছে, করোনার মৃদু উপসর্গ থাকায় শুক্রবারই অমিতাভ বচ্চনের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ এলে শনিবার বচ্চন […]
পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কিষান ক্ষেতমজুর সেলের সভাপতির পদত্যাগ।
পশ্চিম মেদিনীপুর , ১৭ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী তার মন্ত্রিত্ব সহ বিধায়ক ও দলীয় সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তার অনুগামী হিসাবে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কিষান ক্ষেতমজুর সেলের সভাপতি দুলাল মণ্ডল একশত তৃণমূল কর্মীকে সঙ্গে দল থেকে পদত্যাগ করলেন। যদিও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বক্তব্য এতে দলের কোনো ক্ষতি […]
দলীয় নেত্রীকে জেতাতে গনপতির সামনে ১০ কেজি ঘি এর আহুতি দিয়ে হোমযজ্ঞ তপন দাশগুপ্তের!
সুদীপ দাস, ১০ সেপ্টেম্বর:- শুক্রবার তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দিন। আর এদিনই গনেশ চতুর্থী। তাই নিজের ১৭ বছরের গনেশ পুজোয় বিশেষ হোমযজ্ঞের আয়োজন বিধায়ক তপন দাশগুপ্তের। প্রত্যেক বছরই গনেশ চতুর্থীর দিন চুঁচুড়ার বড়বাজারে দলীয় কার্যালয়ের নীচে বিজয়েশ্বর গনেশ পুজোর আয়োজন করে থাকেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এবছর এই পুজো ১৭বছরের পদার্পন […]




