শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর:- ফের বড়োসড়ো সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ডাকাতির আগেই পাঁচ দুষ্কৃতী দের গ্রেফতার করল পুলিশ। শুক্রবার নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ডিডি কুনওয়ার ভুষন সিং। তিনি বলেন যে এসটিএফ এর থেকে আমাদের কিছে খবর আসে যে বিহার থেকে একটি ডাকাত দল বড়সড়ো ডাকাতির উদ্দেশ্যে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় ঘাঁটি গেড়েছে। এই খবর পাওয়ার পরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিডি ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নামে। এরপর ওই পাঁচ দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সেনাওয়াজ আনসারি, মিথুন গোয়ালা, মহেন্দ্র যাদব,মহম্মদ আহেমদ,আজয় কুমার। ধৃতদের মধ্যে মিথুন গোয়ালা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ও বাকি চার জন বিহারের বাসিন্দা। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি বাইক,পাঁচটা মোবাইল,১৭টি তাজা কার্তুজ,তিনটি ম্যাগজিন,২২টা ১০০ টাকার জালি নোট,একটি ডঙ্গল। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
পরিবর্তন নয়, প্রত্যাবর্তনেই সায় বাংলার!
সুদীপ দাস , ২ মে:- টানা প্রায় ৫০দিনের লড়াই শেষে বাংলা নিজের মেয়েকেই চাইলো! প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মন্ত্রীর পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি ভোটের আগে বাংলাই তাঁদের প্রায় ঘর হয়ে উঠেছিলো। একদিকে দলের জাতীয় স্তরের নেতাদের আগমন অন্যদিকে ভোটের আগে শুভেন্দু-রাজীব সহ দলের একের পর এক নেতাদের বিজেপিতে যোগদান! […]
ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তারকেশ্বর থানায় বিক্ষোভ বিজেপির।
হুগলি , ২৪ ডিসেম্বর:- ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তারকেশ্বর থানায় বিক্ষোভ বিজেপির। তারকেশ্বরের বালিগুড়ি গ্রামের বাড়ির পিছনে বাগানের গাছ থেকে রবীন পুরকায়েত(55) নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় ক্ষত চিহ্ন দেখে বিজেপির অভিযোগ, তৃনমূল কংগ্রেসের দুস্কৃতিরা মেরে ঝুলিয়ে দিয়েছে। খুনের অভিযোগ এনে তারকেশ্বর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আরামবাগ জেলা বিজেপি […]
সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার স্বপ্ন পুর্ন হল না , দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু যুবকের।
ব্যারাকপুর , ২৬ এপ্রিল:- সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার স্বপ্ন পূরণ হল না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। উচ্চ মাধ্যমিক পাশ করে ইন্দিরা গান্ধী ওপেন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পড়ছিল। পাশাপাশি সেনাবাহিনীতে যোগ দেবার প্রশিক্ষণ নিচ্ছিল। দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হলো এক তরতাজা যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার গুপ্তার বাগান এলাকায়। মৃত যুবকের […]



