হাওড়া , ৫ সেপ্টেম্বর:- শহীদ কমরেড জীবন দাসের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার সকালে হাওড়ার বাঁকড়ায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিপিএম। অভিযোগ, সেখানে শাসকদলের পক্ষ থেকে রক্তদান শিবিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। যেখানে শিবির চলছিল তার ছাদে বোমা ছোঁড়া হয়। খবর পেয়ে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ি ও ডোমজুড়ে থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিকে, সিপিআই ( এম) র রক্তদান শিবিরে তৃণমূলের হামলার অভিযোগ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর, বোমা নিক্ষেপ, মারধরের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েতের কবরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে এই হামলা হয়েছে।
Related Articles
তীব্র গরমে নয় জেলার ৭২টি ব্লকে জল সংকট মেটাতে পানীয় জলের পাউচ বিলির সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরমে রাজ্যের নয় জেলার ৭২টি ব্লকে নেমে যাওয়ায় ওই সব এলাকায় জল সংকট মেটাতে রাজ্য সরকার পানীয় জলের পাউচ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ওইসব এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। দপ্তরের সাম্প্রতিক সমিক্ষায়, জলস্তর নেমে যাওয়ার নিরিখে পশ্চিমবঙ্গের ৩৪৩টি ব্লকের মধ্যে ৪২টি ব্লকের অবস্থা ‘আশঙ্কাজনক’ […]
মহারাজের মহাষ্টমীর অঞ্জলি
স্পোর্টস ডেস্ক, ২৪ অক্টোবর:- বেহালার বড়িশা প্লেয়ার্স কর্ণারে পাড়ার পুজোয় হাজির মহারাজ। এদিন অষ্টমীর সকালে মণ্ডপে গিয়ে স্বপরিবারে সন্ধিপুজো দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে পঞ্চমীর দিন প্লেয়ার্স কর্ণারে মণ্ডপে গিয়ে প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধনও করেছিলেন সৌরভ। আর এদিন অষ্টমীর সকালে মণ্ডপে বেশ খোশ মেজাজে পাওয়া গেল মহারাজকে। Post Views: 324
বিনামূল্যে সাধারণ মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছেন ‘চলো পাল্টাই’ এর বন্ধুরা। পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া, ২০ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে বিনামূল্যে সাধারণ মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছেন ‘চলো পাল্টাই’ এর বন্ধুরা। এই উদ্যোগে এদের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়। কোভিড যুদ্ধে এবার মানুষের সেবায় এগিয়ে এলেন হাওড়ার ‘চলো পাল্টাই’ সংস্থা। মধ্য হাওড়ার একঝাঁক তরুণ তরতাজা যুবক এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আজ বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি অক্সিজেন পরিষেবা কেন্দ্র চালু […]




