কলকাতা , ৪ সেপ্টেম্বর:- এখন থেকে আবার শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবারে ব্যাংক খোলা থাকবে। এই নিয়ে উদ্ভূত বিভ্রান্তির অবসান ঘটিয়ে আজ রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা সংক্রমনের প্রেক্ষিতে গত ২০ জুলাই জারি করা নির্দেশিকায় মাসের প্রতি শনি ও রবিবার রাজ্যের সব ব্যাঙ্ক পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে একাধিক পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। সেইমতো কনটেইনমেন্ট জোনের বাইরে রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা আগের মতো মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে। বাকি শনিবারে ব্যাঙ্কের পরিষেবা আগের মতোই থাকবে।
Related Articles
রবীন্দ্র সদনে তাপস পালকে শ্রদ্ধাজ্ঞাপন।
কলকাতা,১৯ ফেব্রুয়ারি:- বাস্তবের মাটিতে রুপোলি পর্দার নায়ক। পিছু পিছু দৌড়চ্ছেন অগণিত ভক্ত। স্রেফ চোখের দেখা দেখতে কাড়াকাড়ি। বুধবার তাপস পালের শেষযাত্রাতেও সেই চেনা ছবিটার ব্যতিক্রম ঘটল না। শুধু যেন বদলে গেল চিত্রনাট্য আর আবহ। প্রিয় নায়ককে এ দিন চোখের জলে বিদায় জানাল বাঙালি। মফসসল থেকে টলিউড। সেখান থেকে বলিউড ছুঁয়ে আসা। নায়ক হিসাবে একের পর […]
কলেজের ক্লাস বন্ধ করে দুয়ারের সরকারের ক্যাম্প চালানোর অভিযোগে বিক্ষোভ কোন্নগরে।
হুগলি, ১৯ নভেম্বর:- এবার কলেজের ক্লাস বন্ধ করে ক্যাম্পাসের ভিতরে দুয়ারে সরকার ক্যাম্প চালানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজে। শনিবার বহু ছাত্র-ছাত্রী কলেজে ক্লাস করতে এসে দেখেন যে ক্যাম্পাসের ভিতরেই রমরমিয়ে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। অভিযোগ অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে দিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য শনিবার কলেজের পঠন-পাঠন […]
তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। হাওড়ায় বললেন দিলীপ ঘোষ।
হাওড়া , ৪ সেপ্টেম্বর:- “তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। আমরা কাউকে মৃত্যুভয় দেখাই না। দেখানোর দরকারও নেই। জনগণই ওদের রাস্তা দেখিয়ে দেবে।” শুক্রবার দুপুরে হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে এসে বীরভূমের অনুব্রত মন্ডল ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই কর্মসূচি নিয়ে সারা রাজ্যের প্রতিটি […]




