কলকাতা , ৩ সেপ্টেম্বর:- করোনা আবহের মধ্যেই সামাজিক দূরত্ব সহ সব ধরনের স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে আগামী ৯ সেপ্টেম্বর রাজ্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হচ্ছে। সাংবিধানিক দায়িত্ব মেনেই দুই দিনের এই অধিবেশন ডাকা হচ্ছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। অধিবেশনে যোগ দিতে আসা সকল সাংবাদিক এবং সদস্যদের কোভিড পরীক্ষা করিয়েই অধিবেশন কক্ষে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে বলেও অধ্যক্ষ জানান। এই কারণে ৮ ই সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে বিরোধীদের কণ্ঠরোধ করতেই দুই দিনের এই অধিবেশন ডাকা হয়েছে বলে বামপন্থী নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ করেছেন। উল্লেখ্য এর আগে গত মার্চ মাসে শেষবার বিধানসভার অধিবেশন বসেছিল।
Related Articles
হাওড়া স্টেশন সংলগ্ন দীঘা বাসস্ট্যান্ডের সামনে পথচারীকে ধাক্কা মারল বেসরকারি রুটের বাস। মৃত্যু পথচারীর। চালক ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
হাওড়া, ২৬ আগস্ট:- শুক্রবার দুপুরে হাওড়া স্টেশন সংলগ্ন দীঘা বাসস্ট্যান্ডের কাছে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। কর্তব্যরত ট্রাফিক পুলিশ ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ অসিত চক্রবর্ত্তী (৭২) নামের ওই ব্যক্তি হাওড়া ময়দান থেকে আসার […]
দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোঘাটে।
গোঘাট, ৫ মার্চ:- দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের আনুর এলাকায়। এবার সোনার দোকানে চুরি। দোকানদারের দাবী আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রাতের অন্ধকারে তালা চাবি ভেঙে দোকানে ঢুকে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, গোঘাটের আনুর এলাকায় এই সোনার দোকানটি খুব বিশ্বস্ত ও জনপ্রিয় দোকান। […]
কানাইপুরে নির্যাতিতার বাড়িতে বিকালে কেন্দ্রীয় মন্ত্রী রাতে রাজ্যের।
হুগলি, ২ জুন:- বিকালে নাবালিকার বাড়িতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাতে নাবালিকার বাড়িতে গেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। কানাইপুর অঞ্চলেরই বাসিন্দা পরিবহন মন্ত্রী। সেই অর্থে নাবালিকা তার প্রতিবেশী। যেদিন নাবালিকা নিখোঁজ হয় সেদিনই চন্দননগর পুলিশ কমিশনার কে ফোন করে বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য বলেন মন্ত্রী। পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাসী […]






