শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মনীরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দয়ারাম জোতে একটি বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। জানা গিয়েছে যে এদিন সকালে দয়ারাম জোত এলাকার বাসিন্দা সঞ্জয় গুপ্তার বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এবং তরীঘরী খবর দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে রান্না ঘরের মধ্যে থাকা জিনিসপত্র পুড়ে যায়। দমকল সূত্রে জানা গেছে যে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়।
Related Articles
ডাম্পিং গ্রাউন্ডের জায়গা দেখাতে গিয়ে দফায় দফায় জনতা পুলিশ সংঘর্ষ বিষ্ণুপুরের বেলশুলিয়ার ময়রাপুকুর এলাকায় ।
বাঁকুড়া,১৯ ফেব্রুয়ারি:- পুলিশ ও পুরসভার কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আমজনতা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের বেলশুলিয়ার ময়রা পুকুর এলাকায় ।সূত্রে জানা যায় , বিষ্ণুপুর পুরসভার নোংরা আবর্জনা ফেলার জন্য ডাম্পিং গ্রাউন্ডের জায়গা করতে গিয়েছিল পুরসভা। আজ পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর পুরসভার কর্মীরা স্থানীয় বেলশুলিয়া গ্রাম […]
কোভিডের সাথে লড়াই বজায় রেখেই ভোট গননা শুরু হবে রবিবার !
সুদীপ দাস , ১ মে:- কোভিড বিধি নিয়ে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেই হুগলী জেলায় ভোট গননা শুরু হতে চলেছে রবিবার সকালে। সকাল ৮টা থেকে গননা শুরু হলেও সকাল সাড়ে ৬ টা নাগাদ সকল প্রার্থীদের উপস্থিতিতে গনতন্ত্র তালাবন্দি দশা থেকে মুক্তি পাবে। স্ট্রং রুম থেকে ইভিএম নিয়ে আসা হবে ভোট গননা কক্ষে। হুগলী জেলার […]
জলস্বপ্ন প্রকল্পের এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত
কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্পের আওতায় এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রায় কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সরবরাহ করা শুরু হবে। এজন্য সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জলস্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের চার লক্ষ ৩৫ হাজার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা হয়েছে। […]






