বাঁকুড়া, ২৫ আগস্ট:- টানা কয়েকদিন বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর, অমৃত পাড়া, বেলোয়া এবং পূর্বনবাসন পঞ্চায়েতের করিমপুর, মুনুই সহ বিস্তীর্ণ এলাকার ফুলচাষীদের। কয়েকদিন ধরে বৃষ্টির কবলে পড়ে গাছের ফুল গাছে নষ্ট হয়ে যাচ্ছে পচন ধরেছে ফুলে। ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ফুল চাষীদের। অত্যাধিক বৃষ্টির কারণে গাছের গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে ফুল গাছ। এমতাবস্থায় আগামী দিনে এই ফুল গাছ থেকে আর ফুল তুলতে পারবেন না এমনটাই জানাচ্ছেন ফুলচাষীরা চাষীরা। চাষিরা তাদের উৎপাদিত ফুল দুর্গাপুর বাজারে গিয়ে বিক্রি করেন এবং সেই অর্থ দিয়ে সারা বছর তাদের সংসার চলে এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালান। প্রশান্ত সরকার নামে এক ফুলচাষী বলেন, আমি দুই বিঘা ফুল চাষ করেছি কিন্তু বৃষ্টির কারণে এবছর সব ফুল নষ্ট হয়ে গিয়েছে এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। এখন ছেলেমেয়েদের নিয়ে কিভাবে সংসার চলবে তাই বুঝে উঠতে পারছি না।
Related Articles
রাস্তায় বাস না নামালে ভাড়া নিয়ে আলোচনা নয় বেসরকারি বাস মালিকদের কড়া বার্তা পরিবহন মন্ত্রীর।
কলকাতা, ৫ জুলাই:- বাস ভাড়া বৃদ্ধি নিয়ে নিজেদের অবস্থানে অনড় রাজ্য সরকার। রাস্তায় বাস না নামানো পর্যন্ত ভাড়া বৃদ্ধি নিয়ে কোনরকম আলোচনা সম্ভব নয় বলে রাজ্য সরকারের তরফ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার দু’দফায় বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন। সেখানে মালিকপক্ষকে তিনি বলেন, আগে রাস্তায় বাস নামান৷ তার […]
শান্তি ও সম্প্রীতির বার্তার দিতেই শেওরাফুলি ১০ নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালন।
হুগলি, ২২ আগস্ট:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের প্রশাসনিক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ দিন রাখি উৎসব পালন হল। এলাকার মানুষদের হাতে রাখি পরিয়ে দিলেন তৃণমূল মহিলা কংগ্রেস সদস্যরা। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু জানান রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে যে রাখি উৎসবের ডাক দিয়েছিলেন তা আজও অম্লান। […]
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলে চলছে পূজাপাঠ ও প্রার্থনা।
হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলেও চলছে পূজাপাঠ ও প্রার্থনা। হাওড়া প্যারাডাইস পাবলিক সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বুধবার ওই পূজাপাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য প্রার্থনা করেন। স্কুলের তরফ থেকে জানানো হয় ছাত্রছাত্রীরা চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য সকাল থেকেই খুব উত্তেজিত ছিল এবং তারা নিজেরাই […]




