স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- করোনা আবহে আড়ম্বর না থাকলেও সিদ্ধিদাতার পুজোয় মেতেছেন গোটা দেশবাসী। পুজোর আয়োজন করেছেন অনেক ক্রিকেটাররাও। গণেশ পুজো মানেই মহারাষ্ট্র। তবে এবার দেশের মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্রে। ফলে পুজো বাতিল করেছেন অনেকেই। তবে গণেশ পুজোয় মাতলেন লিটিল মাস্টার শচীন তেন্ডুলকর। প্রতিবার বাড়িতে বড় করে গণেশ পুজোর আয়োজন করে থাকেন শচীন। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে শুধুমাত্র পরিবারের লোকেদের নিয়েই গণপতি আরাধনা সারলেন তিনি। নিজের হাতে গণেশের আরতিও করলেন শচীন। অন্যদিকে বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বীরেন্দ্র সেহয়াগ, প্রজ্ঞান ওঝারা। অন্যদিকে দেশের মানুষকে গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, গৌতম গম্ভীর সহ অন্যান্যরা।
Related Articles
উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস চালু হলো।
হুগলি, ৮ জুন:- আবার একটা প্রশংসনীয় কাজ শুরু করল পরিবহন দপ্তর। উত্তরপাড়া পুরসভার চিফ অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ যাদবের উদ্যোগে শুরু হলো উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস। বহুদিন ধরে এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল এখান থেকে একটি সরকারি বাসে রুটের। কারণ শ্রীরামপুর থেকে বাগবাজার এবং শ্রীরামপুর থেকে করুনাময়ী পর্যন্ত তিন নম্বর বাস রুট আজ প্রায় […]
শিয়রে ইয়াশ , প্রস্তুতি হাওড়া জেটিঘাটেও।
হাওড়া, ২৪ মে:- ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এর সতর্কতা হিসেবে হাওড়া জেটিঘাটেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। লঞ্চগুলিকে রশির সাহায্যে এবং লোহার চেনের সাহায্যে বেঁধে রাখা হয়েছে। কর্মীদের যুদ্ধকালীন ভিত্তিতে প্রস্তুত রাখা হয়েছে বিপদ মোকাবিলার কাজে। এর আগেও আয়লা, বুলবুল, আমফান প্রমুখ ঘূর্ণিঝড়ের মোকাবিলা যেভাবে করা হয়েছিল সেইভাবেই আসন্ন ঘূর্ণিঝড় ইয়াশ এর মোকাবিলা করা হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজে কর্মীরা […]
হাওড়া ও উলুবেড়িয়ায় শান্তিপূর্ণ ভোটের বার্তা স্বপন দত্ত বাউলের
হাওড়া, ১০ মে:- হাওড়া ও উলুবেড়িয়ায় শান্তিপূর্ণ ভোটের বার্তা দিলেন স্বপন দত্ত বাউল। বাইশ জেলা ঘুরে শান্তির দূত সম্মানিত স্বপন দত্ত বাউলের শান্তিপূর্ণ ভোটের বার্তা সারা রাজ্যেই নজর কেড়েছে। শুক্রবার হাওড়া ও উলুবেড়িয়ায় স্বপন দত্ত বাউল হাজির হন শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়ে মানুষকে সচেতন করতে। ভোট সচেতন করতে চলন্ত ট্রেনে, রেল স্টেশনে, ব্যস্ত জমজমাট রাস্তার […]




