স্পোর্টস ডেস্ক , ১৭ আগস্ট:- এবার করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ভারতীয় মহিলা বক্সার সরিতা দেবী । একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্বামীও । ভারতীয় হকি দলের ছয় খেলোয়াড় সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতাদেবী সোমবার নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গায়ে সামান্য ব্যথা অনুভব করছিলেন। তাই সময় নষ্ট না করে তিনি করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ এসেছে । তাঁর স্বামী থইবা সিং-এর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যদিও তাঁর ছেলের রিপোর্ট নেগেটিভ বলে জানা গিয়েছে। সরিতা দেবী এবং তাঁর স্বামী দুজনেই ইম্ফলের কোভিড কেয়ার সেন্টারে থাকছেন।
Related Articles
লক ডাউনকে বুড়ো আঙুল কোন্নগরবাসীর।
হুগলি,১২ এপ্রিল:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।কিন্তু সেই লক ডাউনকে বুড়ো আঙুল দেখাচ্ছে কোন্নগরের মানুষ।কোন্নগর শহর এলাকা সহ নবগ্রাম পঞ্চায়েত ও কানাইপুর পঞ্চায়েত এলাকার একই অবস্থা।কি দিন আর কি রাত একই ছবি কোন্নগরের।বিনা কারণে বাইক,সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে মানুষ।রবিবার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছে বহু মানুষ।পুলিশকে […]
ভিভোই টাইটেল স্পনসর , আইপিএল বয়কটের দাবি।
স্পোর্টস ডেস্ক , ৪ আগস্ট:- দেশজুড়ে চিনা পণ্য বর্জনের দাবি উঠলেও আইপিএলে চিনা স্পনসরই থাকতে চলেছে। স্পনসরে এবছর কোনও বদল আনা হয়নি। আইপিএলে চিনা স্পনসর বলবৎ থাকায় তাই এবার টুর্নামেন্ট বয়কটের দাবি উঠে গেল। সংঘ পরিবারের এক শাখা সংগঠন আইপিএলে চিনা স্পনসর থাকায় দেশবাসীকে এবছর টুর্নামেন্ট দেখা বয়কট করতে আহ্বান জানিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু […]
হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মারার ঘটনায় অস্ত্রসহ অভিযুক্ত আটক।
হাওড়া, ১৫ মে:- হাওড়া স্টেশনে এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। পুলিশ জানিয়েছে, ছুরিকাহত মহিলার ছেলেটির সঙ্গে পূর্ব পরিচিতি ছিল। মহিলার স্বামী ও বালেশ্বর যাদব মুম্বইয়ের একটি হোটেলে কাজ করতেন। […]




