হুগলি , ১৬ আগস্ট:- হুগলির খানাকুল থানার নতীপপুর গ্রামে শনিবার স্বাধীনতা দিবসের দিন বিজেপি কর্মী খুন হয়।খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।সেই ঘটনার প্রতিবাদে রবিবার খানাকুল থানা এলাকায় ১২ ঘণ্টার বন্ধ চলছে।বিজেপির ডাকা বন্ধে ব্যাপক সাড়া পড়েছে খানাকুলে।খানাকুল এলাকায় দোকান পাট, বাজার ঘাট সব বন্ধ, রাস্তাঘাটে সেরকম লোক চোখে পড়ছে না বললেই চলে।যাতে কোনো রকম অশান্তি না ঘটে পুরো এলাকাজুড়ে চলছে পুলিশি টহল। ঘটনায় গ্রেপ্তার ৬জন তৃনমূল নেতা কর্মী।
Related Articles
আজ থেকে ডেঙ্গি পর্যবেক্ষণ সপ্তাহ পালনের উদ্যোগ চাঁপদানি পৌরসভার।
প্রদীপ বসু, ১২ জুন:- সোমবার থেকে ডেঙ্গি পর্যবেক্ষণ সপ্তাহ পালন করার উদ্যোগ গ্রহণ করল চাঁপদানি পৌরসভা। এই উপলক্ষে শুভ উদবোধনের মাধ্যমে পৌরসভার বার্তা হলে এক আলোচনা সভার আয়োজন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার, সি আই সি কাউন্সিলার সহ আশা কর্মীরা। চাপদানিতে ডেঙ্গির প্রভাব না পড়লেও কি ভাবে ডেঙ্গির মশাকে দমন করা যায়। […]
শহরের চার রুটেই ট্রাম চালানো যাবে, ফলকনামা দিয়ে হাইকোর্টে জানাতে চলেছে রাজ্য।
কলকাতা, ১৮ ডিসেম্বর:- বর্তমান পরিস্থিতিতে শহরের চারটি রুটেই ট্রাম চালানো যাবে। হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাতে চলেছে রাজ্য সরকার। যে চারটি রুটে ট্রাম চালানো সম্ভব সেগুলো হল, বালিগঞ্জ-টালিগঞ্জ, গড়িয়াহাট-ধর্মতলা, ধর্মতলা-শ্যামবাজার ও খিদিরপুর-এসপ্ল্যানেড। শহরে যাতে ট্রাম চলাচল করে সেই দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কোর্টের তরফেও শহরের ঐতিহ্য ট্রামকে বাঁচিয়ে রাখতে রাজ্যকে উদ্যোগী হতে বলা হয়েছে। […]
পুজোর আগে রাস্তাঘাট সারানোর উদ্যোগ হুগলী-চুঁচুড়া পুরসভা কর্তৃপক্ষের।
হুগলি, ২৮ আগস্ট:- চুঁচুড়ার রাস্তাঘাটের বেহাল দশা ঘিরে অবশেষে পদক্ষেপ নিল হুগলি-চুঁচুড়া পুরসভা। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তাই দুর্গাপুজোর আগে শহরের রাস্তাগুলিকে সারানোর উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে, বর্ষার মধ্যে পিচের রাস্তা হওয়ায়, টিকসই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই হুগলি মোড় থেকে পিপুলপাতি পর্যন্ত বিবেকানন্দ রোডে তাপ্পি মারার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে […]






