তরুণ মুখোপাধ্যায় , ১৪ আগস্ট:- করোনা নিয়ে বিভ্রান্তি কাটাতে এবার স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিলেন বিশিষ্ট চিকিৎসক কুনাল দত্ত । দিন দিন যেভাবে ভারতবর্ষে করোণা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পরছে ভারতবাসীর কপালে । আর এর থেকে ব্যতিক্রম নয় হুগলি জেলাও । আর যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার থেকে বেশি বাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক এবং গুজব । ফলে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়ছে সাধারণ মানুষ । একদিকে এই করোনা পরিস্থিতিতে যেভাবে মানুষ কাজ হারিয়েছে তার ওপর এই চিন্তায় মানুষ মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে । তাই এদিন রিষড়া পৌরসভার উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল । এদিন এই প্রশিক্ষণ শিবিরে বিশিষ্ট চিকিৎসক কুনাল দত্ত উপস্থিত ছিলেন । করোনা আক্রান্ত রোগীদের কোন ধরনের চিকিৎসার মধ্যে থাকতে হবে এদিন ডাক্তার কুনাল দত্ত সেটাই বোঝান স্বাস্থ্যকর্মীদের। এছাড়াও ডক্টর মোহিত রণদীপ এই স্বাস্থ্যকর্মীদের বোঝান করোনা আক্রান্ত রোগীদের মনোবল কিভাবে বাড়াতে হবে।
Related Articles
কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে কংগ্রেস ও বাম দলের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।
কলকাতা , ২ নভেম্বর:- কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব গ্রহণ ও রজ্যের কৃষিজীবী সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আইন প্রণয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট বিল পাস করার জন্য অবিলম্বে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দলের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে আবার চিঠি দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম […]
পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের রেলাতে কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়
পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের রেলাতে কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।ঘটনায় জানা যায় স্থানীয় এলাকাবাসীরা চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় ঝোপ জঙ্গলে ঘেরা মাঠের মাঝে এই বোম গুলি দেখতে পায় ।পরে খবর দেওয়া হয় স্থানীয় জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়িতে ।পুলিশ বোম গুলি উদ্ধার করে আনে । পুলিশ সূত্রে […]
আজ শুরু আইপিএল , প্রথম ম্যাচেই হাইভোল্টেজ লড়াইয়ে গতবারের দুই ফাইনালিস্ট ।
স্পোর্টস ডেস্ক , ১৯ সেপ্টেম্বর:- করোনা ভাইরাসের আতঙ্কে কাটিয়ে প্রায় ২০০ দিন পর ছন্দে ফিরছে ভারতীয় ক্রিকেট। ভারতে না হলেও আইপিএল ২০২০ অবশেষে শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ ত্রয়োদশ আইপিএল। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ৭টায় আবুধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবছর আইপিএল এর দুই ফাইনালিস্ট। একদিকে […]






