হুগলি , ১৪ আগস্ট:- কোভিড মৃতদেহ সৎকার করা নিয়ে আবার উত্তেজনা , বিডিও পুলিশ সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ । ঘটনা পোলবার সোয়াখাল এলাকার । জানা গেছে সোয়াখালের নির্জন এলাকায় কোভিড মৃতের দেহ সৎকারের ব্যবস্থা করে প্রশাসন । গত পরশু রাতে মহানাদের এক কোভিড আক্রান্তের দেহ দাহ করা হয় সেখানে । গতকাল গ্রামবাসীরা জানতে পারে রাতের অন্ধকারে দাহ করা হয়েছে মৃহদেহ । এরপরই ক্ষোভ দানা বাধতে শুরু করে । আজ দুপুরে পোলবা-দাদপুর বিডিও ,জয়েন বিডিও ,পঞ্চায়েত সমিতির সভাপতি, পোলবা থানার পুলিশ এলাকা পরিদর্শনে যান । সোয়াখালের আশেপাশের কয়েকটি গ্রাম থেকে শয়ে শয়ে লোক হাজির হয় সেখানে । পুলিশ প্রশাসনের লোকদের ঘিরে বিক্ষোভ শুরু হয় । কোভিড আক্রান্তের মৃতদেহ সৎকার করা নিয়ে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে । হুগলি জেলাতেই পরপর কয়েকটি ঘটনা তার প্রমান । কোভিড দেহ সৎকার নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি থেকে গুজব ছড়াচ্ছে আর তা থেকেই বিক্ষোভ বাধার মুখে পরতে হচ্ছে প্রশাসনকে।
Related Articles
ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণযুগের স্মৃতি বিশ্বসেরা! বললেন প্রাক্তন মহাতারকা।
স্পোর্টস ডেস্ক, ২৩ জুন:- “আমরা ছিলাম বিশ্বের সেরা স্পোর্টস টিম। কেউ আমাদের হারাতে পারত না। বিশ্বের সর্বত্র সমীহ করা হত আমাদের। ক্যারিবিয়ানে নানা ক্ষেত্রের গ্রেটরা জন্ম নিয়েছেন। আমরাও তার মধ্যে পড়ি। আমরা ছিলাম খেলায় সাফল্যের প্রতীক। সমর্থকদের জন্যই ছিল আমাদের জেতাগুলো। শুধু ক্রিকেটারদেরই নয়, আমাদের সাফল্য বিশ্বের নানা প্রান্তের মানুষকে স্পর্শ করেছিল।” এই ভাবেই ক্যারিবিয়ান ক্রিকেটের […]
রানাঘাটে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সাথে গুলির লড়াই।
নদীয়া, ২৯ আগস্ট:- রানাঘাট চাবি গেটের কাছে ভরদুপুরে দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা ঘটল। এদিন রানাঘাট জি এন পি সি রোডের মিশন গেটের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। রানাঘাট সেনকো গোল্ড নামে ওই সোনার শোরুমে ৭ জনের এক সসস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র নিয়ে ওই শোরুমে প্রথমে ওই শোরুমের নিরাপত্তা কর্মীকে পিস্তল দেখিয়ে ভেতরে প্রবেশ করে। ওই […]
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শ্রীরামপুর কলেজের ইতিহাসের অধ্যাপক।
হুগলি, ২৪ মার্চ:- হিন্দমোটরের এক স্বেচ্ছাসেবী সংস্থা বাচ্চাদের নিয়ে কাজ করে। তাদের কাছে উত্তরপাড়া মাখলার এক তরুনী তার বোনকে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনার কথা জানান। দুই বোনের মা তাদের কাছে থাকে না।বড় বোন মাখলায় কাকার কাছে থাকে। ছোটো মেয়েকে নিয়ে মুম্বাইতে কিছুদিন ছিল তার বাবা। দিন পনের আগে ফিরে এসে মেয়েকে বাবা অধ্যাপকের বাড়িতে দিয়ে […]





