ঝাড়গ্রাম , ১৩ আগস্ট: বাঁকড়া গ্রামে সকালে ফলের দোকান ভেঙে ফল খেয়ে গেল দাঁতাল হাতি। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে সাঁকরাইল ব্লক এর পাথরা গ্রাম পঞ্চায়েতে বাঁকড়া গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল হাতি। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ , এদিন একটি ফলের দোকান ভেঙে ফল খেয়ে ফেলে হাতি। খাবারের সন্ধানে গজরাজ জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে । বাঁকড়া গ্ৰামের মধ্যে এদিক ওদিক দাপিয়ে বেড়ায় । বাজারে একটি ফলের দোকানের দরজা ভেঙে কিছু ফলাহার করে । পাশেই একটি ধানের গোলার শাটার ভেঙে ধান খায় । বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় । প্রাণভয়ে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা । দাঁতালটিকে গ্রামবাসী ও বনকর্মীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে কিছুক্ষণ পর অবশেষে জঙ্গলে ফিরে যায়।
Related Articles
কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য চলছে ভোটগ্রহণ।
কলকাতা, ১৭ অক্টোবর:- কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। প্রদেশ কংগ্রেস কমিটির প্রায় সাড়ে পাঁচশ সদস্য সভাপতি নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এআইসিসি-র তিন সদস্যের প্রতিনিধি দল গতকালই কলকাতা এসেছেন। পঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা […]
স্কেটিং-এর হাত ধরে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা ছোট্ট শুভায়নের।
হুগলি,৫ ডিসেম্বর:- বংশানুক্রমে সঙ্গীতজগতের সাথে যুক্ত চুঁচুড়া পিপুলপাতির নন্দী পরিবার। ঠাকুরদার সাথে অত্যন্ত সুসম্পর্ক জীবনমুখি গানের প্রখ্যাত শিল্পী নচিকেতার। বাবা-মা সঙ্গীতে যথেষ্ট পারদর্শী। দু’জনেই পেশাগতভাবে দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত। ছোটবেলা থেকেই বাড়িতে গিটার, হারমোনিয়াম দেখে বড় হয়ে ওঠা। সেই পরিবারের ক্ষুদে সদস্য শুভায়নই জেলা ও রাজ্য স্তরের রোলার স্কেটিং প্রতিযোগীতায় […]
দুয়ারে ডিএম,পোলবার গ্রামে মাটিতে বসে শুনলেন গ্রামবাসীদের অভাব অভিযোগ।
হুগলি, ৯ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছিলেন প্রশাসনের আধিকারীক ও জন প্রতিনিধিদের মানুষের দুয়ারে পৌঁছাতে হবে তাদের অভাব অভিযোগের সমাধান করতে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যন্ত গ্রামের মানুষ ঠিকমত পাচ্ছেন কিনা তা জানতে আজ হুগলি জেলাশাসক মুক্তা আর্য জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে […]








