স্পোর্টস ডেস্ক, ১১ আগস্ট:- আইএসএলের জন্য দশটি দল জার্সির নকশা পাঠিয়ে দিল প্রতিযোগিতার আয়োজকদের কাছে। সোমবার রাত পর্যন্ত যা খবর, সেই তালিকায় ইস্টবেঙ্গল নেই। কলকাতার একমাত্র ক্লাব হিসেবে রয়েছে এটিকে-মোহনবাগান । আন্তর্জাতিক ক্রীড়া ভিডিয়ো গেম প্রস্তুতকারক সংস্থা আইএসএলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে । লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে এ বার এই ভিডিয়ো গেমে দেখা যাবে সুনীল ছেত্রী , সুব্রত পালদের মতো ভারতীয় তারকাদেরও । এই কারণেই ১০ অগস্টের মধ্যে দশটি দলকে তাদের তিন ধরনের জার্সি (হোম, অ্যাওয়ে ও নিরপেক্ষ) জমা দিতে বলা হয়। সেই তালিকায় ইস্টবেঙ্গলের নাম ছিল না । তবু একটা ক্ষীণ সম্ভাবনা থাকছিল , যদি শেষ মুহূর্তে কিছু ঘটে । কিন্তু জার্সির নকশা জমা পড়ার মধ্যেও লাল-হলুদ ক্লাব না থাকায় সম্ভাবনা আরও ক্ষীণ হল।
Related Articles
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন আরামবাগের দেবার্ঘ্য।
আরামবাগ, ৫ মার্চ:- আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আতঙ্কে দিন গুনছে বিশ্ববাসী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্র ছাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনছে ভারত সরকার। এর জন্য চারটি দেশে হেভিওয়েট মন্ত্রী ও আমলাদের পাঠায় […]
বিদ্যাসাগর সেতুর সঙ্গে সংযোগকারী ৬ নম্বর জাতীয় সড়কের কাজের গতি আনার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- কোনা এক্সপ্রেসওয়ের উপর চাপ কমাতে রাজ্য সরকার বিদ্যাসাগর সেতুর সঙ্গে ৬ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী ৬ লেনের প্রস্তাবিত এলিভেটেড করিডোর তৈরির কাজে গতি আনার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহায়তায় প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই করিডর তৈরির পরিকল্পনা নিয়েছে। ওই প্রকল্পের খরচ ধার্য করা হয়েছে ২১২৫ কোটি টাকা। মুখ্য সচিব […]
করোনার কারণে দিলীপ ঘোষের লোকসভায় এখনোও অন্নপ্রাশণই হয়নি – কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ১৩ ডিসেম্বর:- আমি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখতে পারি কি না পারি সেটা দিলীপ ঘোষ জানবে কি করে। ওতো খালি জানে গোয়ালঘর আর গরুর বাটে কতটা সোনা আছে এই তো ওর বুদ্ধি ও কি করে জানবে, আমি চিঠি লিখতে পারি কিনা। এইভাবে আজ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ […]








