হাওড়া , ১১ আগস্ট:- কারখানায় ডিউটি আসার পথে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বয়স্ক এক ব্যক্তি । কিন্তু করোনা পরিস্থিতিতে কেউই প্রথমে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি । বাড়িয়ে দেননি সাহায্যের হাত । কয়েক ঘন্টা পর পথচলতি এক ব্যক্তিই প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এরপর পাড়ার কয়েকজন মানুষ এগিয়ে আসেন । তাঁদের চেষ্টায় খবর দেওয়া হয় স্থানীয় থানায় । এরপর পুলিশ এসে ওই অসুস্থ ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লিলুয়ার বি রোড রানীঝিল এলাকায় । ওই ব্যক্তির নাম বাড়ি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় বলে জানা গেছে । অন্যান্য দিনের মতো এদিনও তিনি ফ্যাক্টরিতে কাজে আসছিলেন । রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । অভিযোগ , ওই ব্যক্তির এক আত্মীয় এমনকি কারখানায় যোগাযোগ করা হলেও প্রথমে কোনও সাহায্য মেলেনি । করোনার আতঙ্কে কেউই প্রথমে এগিয়ে আসেননি । পরে কয়েকজনের চেষ্টায় পুলিশ খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
Related Articles
নিবেদিতা সেতুর টোলপ্লাজায় টোল রোডে মালবাহী গাড়িতে আগুন।
হাওড়া, ১ জুন:- এবার বালির নিবেদিতা সেতুর টোলপ্লাজায় টোল রোডে মালবাহী গাড়িতে আগুন। নিবেদিতা সেতুর টোলপ্লাজার কর্মীরা নিজস্ব জলবাহী গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাটারির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় ড্রাইভার, খালাসিরা আগুনের ধোঁয়া দেখে গাড়ি থেকে নেমে পড়েন। আগুনে লরিটির ব্যাপক ক্ষতি হয়। লরিতে থাকা জিনিসপত্র পুড়ে যায়। […]
আদিবাসী নৃত্যের তালে রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ মার্চ:- বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে বরণ করে নিল রাজ্যবাসী। ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে পা মিলিয়ে আদিবাসী সমাজের প্রতিভু রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে ধন্যবাদ জানালেন অভিভূত রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্মু।বললেন, ‘সবাইকে সমান ভাবা, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে আপন করার গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। […]
ক্রিস্টমাস ও নিউ ইয়ারের আগে হাওড়ায় নাকা চেকিং, ড্রোনেও চলবে নজরদারি।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- ক্রিস্টমাস ও নিউ ইয়ারের আগে হাওড়ায় নাকা চেকিং চালাবে পুলিশ। মদ্যপ অবস্থায় বা বিপদজনকভাবে গাড়ি চালালেও এবার নেওয়া হবে কড়া ব্যবস্থা। ড্রোনেও চলবে নজরদারি। জানালেন পুলিশ কমিশনার। রবিবার ২৫শে ডিসেম্বর বড়দিন। এরপরই রয়েছে ৩১শের বর্ষবরণ। এবং পরদিন ১লা জানুয়ারি ইংরেজি নিউ ইয়ার। এই উৎসবের সময়ে অনেকেই উশৃংখলভাবে গাড়ি চালান। ট্রাফিক আইন ভাঙেন। […]






