শিলিগুড়ি , ১০ আগস্ট:- সোমবার একাধিক দাবি নিয়ে শিলিগুড়ির মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক নার্সরা। যদিও তাদের অভিযোগ যে ওই বেসরকারি হাসপাতালে কোভিড রোগীরাও আসছেন। এবং কোভিড ওয়ার্ডে ডিউটির পরও নার্সদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে না। অথচ টানা কাজ করানো হচ্ছে। এর পাশাপাশি তারা আরও বলেন তাদের করোনা পরীক্ষা করা হোক। এবং এই বিষয়ে কর্তৃপক্ষকে অনেকবার বলা হয়েছে কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। অপরদিকে দুপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন নার্সরা। যদিও দাবি মেটার আশ্বাস না মেলায় কাজে ফেরেননি বিক্ষোভকারী নার্সরা।
Related Articles
লিলুয়ায় ফরেনসিক দল।
হাওড়া, ৫ অক্টোবর:- হাওড়ার লিলুয়ার বেলগাছিয়ায় সপরিবারে ব্যবসায়ীর রহস্য মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। যদিও এনিয়ে তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। উল্লেখ্য, হাওড়ার লিলুয়া বেলগাছিয়ায় একই পরিবারে স্বামী-স্ত্রী সহ কন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল। শনিবার দুপুরে হঠাৎই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে এলাকার লোকজন পুলিশে […]
হাজির রবি ফাউলার , আজই গোয়ায় টিম লাল-হলুদ
স্পোর্টস ডেস্ক, ১৬ অক্টোবর:- ভারতের মাটিতে পা রাখলেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার । শুক্রবার সকালেই মুম্বই বিমানবন্দরে নেমেছেন তিনি। সেখান থেকে সোজা উড়ে যাবেন গোয়ায়। যেখানে আইএসএলের (ISL) প্রস্তুতির জন্য ইতিমধ্যেই অনেকগুলি দল পৌঁছে গিয়েছে। লাল-হলুদ কোচ এবং তাঁর ৬ জন সাপোর্ট স্টাফ গোয়ায় পৌঁছানোর কিছুক্ষণ পরই পৌঁছে যাওয়ার কথা লাল-হলুদের ভারতীয় ব্রিগেডও।আপাতত ২০ জনের দেশীয় […]
কর্মসংস্থানের ঘোষণা মন্ত্রীর, হাওড়ায় সিনার্জি সম্মেলন থেকে।
হাওড়া, ২৪ মার্চ:- হাওড়া জেলার আসন্ন শিল্প পার্কগুলিতে আগামী দিনে প্রচুর টাকার বিনিয়োগ আসবে এবং সেই বিনিয়োগগুলি বাস্তবায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার হাওড়ার শরৎ সদনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি সম্মেলনে এসে একথা জানান রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, ‘আগামী দু’তিন বছরে […]










