হাওড়া , ৯ আগস্ট:- পিপিই কিটের পর এবার রক্ত পরীক্ষার কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল হাওড়া শহরের রাস্তায়। যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন হাওড়ার বাকসাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন করেও বিষয়টি জানানো হয়েছে। বিকেল পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। রক্ত সমেত কিট পড়ে রয়েছে রাস্তায়। রাস্তায় সেই কিটের রক্ত ছড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা কুকুরে বা পশু পাখিতে এই কিট মুখে দিলে তা থেকে রোগ ছড়াতে পারে। অনেকে পায়ে মাড়িয়েও ঘরে চলে এলে রোগ ছড়াতে পারে। হাওড়া পুরসভা এলাকার ৪১ নং ওয়ার্ডের বাকসাড়ায় খোলা ভ্যাটের সামনে রাস্তায় কে বা কারা এই কিট ফেলে গেল তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এর আগে পিপিই কিট খোলা রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। এরপর রক্ত পরীক্ষার কিট পড়ে থাকতে দেখা গেল হাওড়ার রাস্তায়।
Related Articles
গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ।
মানিকচ , ৯ আগস্ট:- এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য । এটি আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে পুলিশ। গৃহবধূর নাম রিঙ্কু সরকার । বাপের বাড়ি নুরপুর শ্যামলাল পাড়ায় ।গত এক বছর আগে ধরমপুর চৌকির মঙ্গল সরকারের সঙ্গে বিয়ে হয় রিংকুর। জানা গেছে বিয়ের পর থেকে অশান্তি লেগেই থাকত। মৃত গৃহবধূর স্বামী বর্তমানে ভিন […]
পুজো শেষে নিরঞ্জন চলছে হাওড়ার ঘাটে ঘাটে।
হাওড়া, ১৩ অক্টোবর:- দশমী থেকেই হাওড়ার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। গতকাল ভাসানের প্রথম দিন বেশিরভাগই বাড়ির প্রতিমা নিরঞ্জন হলেও আজ দুপুর থেকে বিভিন্ন ক্লাব এবং বারোয়ারী প্রতিমা নিরঞ্জন হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিরঞ্জন চলবে আগামীকাল পর্যন্ত। নিরঞ্জন উপলক্ষে হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং হাওড়া পুরসভার তরফ থেকে বিভিন্ন […]
পোলবার সুগন্ধায় প্রৌঢ়ার রহস্যজনক মৃত্যু!
হুগলি, ১৩ ফেব্রুয়ারি:- দুপুর থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হল পরিত্যক্ত কারখানার জঙ্গল থেকে। খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পোলবার সুগন্ধার ঘটনা। মৃতার নাম জ্যোস্না জানা বয়স ৫৫ বছর। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথবাটি গ্রামে বাড়ি মহিলার দুই ছেলে রাজকুমার ও রবি জানার বাড়ি। দুই ছেলেই অন্ধ্রপ্রদেশে জুয়েলারীর কাজ করেন। ছেলেদের বাড়িতে প্রায়ই […]





