হাওড়া , ৫ আগস্ট:- আজ অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস উপলক্ষে হাওড়াতেও বিজেপির পক্ষ থেকে ভোররাত থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। যেহেতু রাজ্যে আজ লকডাউন, তাই লকডাউন শুরুর আগেই বিজেপি কর্মীরা পথে নেমে পড়েন। দীপোৎসব পালন করেন তারা। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পুজোর অর্ঘ্য সাজিয়ে হাওড়ার রামরাজাতলায় রামের মন্দিরে পুজো দেন। মিষ্টি বিতরণ করা হয়। ভোররাত থেকেই আতসবাজি পোড়ানো হয়। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে রামরাজাতলায় রামের মন্দিরে ভোর চারটে থেকে সকাল ৬টা পর্যন্ত পূজার্চনা হয়। বিজেপির দাবি, সরকারি নির্দেশ আমরা মেনে চলব। আজ যেহেতু লকডাউন, তাই লকডাউন শুরুর আগে আমরা এই কর্মসূচি পালন করেছি।
Related Articles
বেহাল নিকাশির প্রতিবাদে তুমুল বিক্ষোভ হাওড়ার শলপে।
হাওড়া, ২৭ জুলাই:- বেহাল নিকাশির প্রতিবাদে তুমুল বিক্ষোভ হাওড়ার শলপে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বেহাল নিকাশির প্রতিবাদে স্থানীয়রা এদিন বিক্ষোভ দেখায়। বন্ধ করে দেওয়া হয় পঞ্চায়েত অফিসের কাজকর্ম। অভিযোগ দীর্ঘদিন ধরে নিবড়া, পঞ্চাননতলা, মোল্লাপাড়ার বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে। এতেই ক্ষিপ্ত […]
রাজ্যের অসহযোগিতায় বিএলও-দের কাজে চাপ বাড়ছে, হুগলিতে এসে বিস্ফোরক শুভেন্দু।
হুগলি, ১৫ নভেম্বর:- সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবেনা, তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিক ভাবেই হয়ে যাবে। পোলবায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে বললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বিএলও ক্ষোভ নিয়ে বলেন, রাজ্য সরকার অসহযোগীতা করছে তাই বিএলও দের কাজে চাপ বাড়ছে। একেকটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে। রাজ্য সরকার […]
কুমারগঞ্জের পর এবার এনজেপি। ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর।
হাওড়া, ৪ জানুয়ারি:- পরপর দু’দিন। ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হলো পাথর। এবার ভাঙল ট্রেনের কাচ। তবে, যাত্রীরা কেউ আহত হয়নি বলে খবর। সোমবারের পর মঙ্গলবারেও এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এনজেপি স্টেশনে ঢোকার সময়ে মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ে কেউ বা কারা। এই ঘটনায় ট্রেনের সি-৩ এবং […]








