শিলিগুড়ি , ১ আগস্ট:- শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অধিকার পল্লীতে গোডাউনের প্রাচীর চাপা পড়ে মৃত্য হল এক মহিলার। এবং এই ঘটনায় আহত হন আরও একজন। মৃতের নাম মেহেরুন নেসা(৪০)। আহতের নাম পশিমন খাতুন ( ৭০)। জানা গিয়েছে যে শুক্রবার রাতে প্রাচীরটি হুরমুরিয়ে ভেঙে পড়ে বাড়ির উপর। এরপর এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মেহেরুন নেসাকে মৃত বলে ঘোষণা করেন। অপর পশিমন খাতুন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ যে ওই প্রাচীরটি মজবুতভাবে করার জন্য কয়েকবার গোডাউনের মালিককে বলা হলে। কিন্তু কোন রকম ব্যবস্থা নেয়নি।
Related Articles
বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সচেতনতা বাড়াতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মাস্ক।
তরুণ মুখোপাধ্যায়, ২৮ এপ্রিল:- করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের রাজ্যে। মানুষ আজ দিশেহারা ।তাই সকলের উচিত এই আপৎকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। সেই কথা মাথায় রেখে শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কোয়াডিনাটার ও বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ তার এলাকার মানুষদের সচেতন করার জন্য পথে নেমেছেন। সচেতনতা এই রোগের একমাত্র উপায় এবং তা […]
করোনার থাবায় পুরির পর আটকে গেলো ৬২৪ বছরের মাহেশের রথের চাকা।
হুগলি ,৩০ মে:-পুরির রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত হয়েছিলো আগেই,এবার মাহেশের রথযাত্রাও বন্ধ হলো। মাহেশের রথযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।আগামী ২৩ শে জুন ৮ই আষাঢ় রথযাত্রা উৎসব।পুরির পরেই ভারতের দ্বিতীয় প্রাচীন মাহেশের রথযাত্রা। এবার ৬২৪ বছরে পদার্পন করবে।করোনা মহামারী পরিস্থিতিতে সমস্ত ধর্মীয় উৎসব জমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ রথযাত্রা […]
লিখে বার্তা কোনা ট্রাফিকের।
হাওড়া,২১ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে এবার এগিয়ে এলেন হাওড়া সিটি পুলিশের কোনা ট্রাফিক গার্ডের কর্মীরা। ‘বাড়িতে থাকুন, সুস্থ থাকুন’ এই বার্তা লিখে পেইন্টিং করা হয়েছে হাওড়ার অতি গুরুত্বপূর্ণ কোনা এক্সপ্রেসওয়ের উপর। কোনা ট্রাফিক গার্ডের আইসি প্রবীর মোহন্ত জানান, সাধারণ মানুষকে করোনা সতর্কতা হিসাবে সচেতনতার বার্তা দিতেই আমাদের এই প্রয়াস। Post Views: […]






