হাওড়া , ৩১ জুলাই:- শুক্রবার সাতসকালেই দুর্ঘটনা ঘটল বিদ্যাসাগর সেতুতে। পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল ৬-২০ মিনিট নাগাদ কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসার সময়ে বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কার । তেল ট্যাঙ্কারের ধাক্কায় বেসামাল হয়ে মালবাহী গাড়িটি ধাক্কা মারে একটি ছোট প্রাইভেট গাড়িকে । প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী এদিন সকালে হাওড়ার দিকে আসছিল ওই তেল ট্যাঙ্কারটি । বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার সামনে ওই তেলের ট্যাঙ্কারটি ধাক্কা মারে সামনে থাকা মালবাহী গাড়িকে । এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মালবাহী গাড়িটি ঘুরে যায়। সেটি একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় তিনজন আহত হন। দুজনকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। প্রাইভেট গাড়ির আহতকে কলকাতার সিএমআরআই হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Related Articles
বিজেপিতে যোগদানের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন বলেই মত প্রকাশ সিঙ্গুরের বিধায়ক পুত্রের।
হুগলি , ২১ জানুয়ারি:- গতকাল চন্দননগরে শুভেন্দু বলেন সিঙ্গুরের বিধায়ক মাষ্টারমশাই এর ছেলে তুষার নিয়মিত যোগাযোগ করছে বিজেপিতে আসবে বলে। শুভেন্দুর বক্ত্যবকে মেনে নিয়ে সিঙ্গুর বিধায়কের পুত্র তুষারকান্তি ভট্টাচার্য বলেন, হ্যাঁ আমি শুভেন্দুর সাথে যোগাযোগ করেছি বিজেপিতে যাবার জন্য। এবং ডিসেম্বর মাস থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নিয়েও নিয়েছি বিজেপি যাবার জন্য। এটা আমার সম্পূর্ন ব্যক্তি […]
গাড়িয়াহাটে চালু হল অত্যাধুনিক পার্কিংএর ব্যবস্থা,সমগ্র কলকাতা শহর জুড়ে এই ব্যবস্থা চালু করার আশ্বাস মেয়রের।
প্রদীপ সাঁতরা ,১৪ মার্চ :- পুরভোটের আগে শহরের গাড়ি পার্কিং ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানালেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র শনিবার জানান উড়ালপুলগুলির নিচে অত্যাধুনিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে চিন্তা-ভাবনা শুরু করা হয়েছে, কারণ কলকাতায় অনেক উড়ালপুলের জায়গা ফাঁকা রয়েছে। অত্যাধুনিক পার্কিংএর ব্যবস্থার এদিন গড়িয়াহাটে উদ্বোধন করা হয়। এভাবেই শহরের একাধিক উড়ালপুলের নিচে গাড়ি পার্কিংয়ের […]
পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে অধ্যক্ষকে অপসারণের দাবি বিজেপির।
কলকাতা, ৩০ জুলাই:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে বিরোধী বিজেপি পরিষদীয় দল তাকে অপসারণের দাবি জানিয়েছে। এই মর্মে দলের ৫০ জন বিধায়কের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব আজ বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া হয়। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিষদীয় নেতৃত্ব বিধানসভার সচিব সুকুমার রায়ের হাতে ওই প্রস্তাবটি জমা দিয়েছেন। অধ্যক্ষ […]







