হাওড়া , ৩১ জুলাই:- করোনা বিধি মেনেই আজ জুলাইয়ের শেষ দিন থেকে খুলে গেল হাওড়ার মালিপাঁচঘড়ার হরগঞ্জ বাজার। হাওড়া সিটি পুলিশের সঙ্গে আলোচনার পরে সামাজিক দুরত্ব বিধি মেনে খুলে দেওয়া হল এই বাজার । বাজারটিকে তিনটি ভাগে ভাগ করে একেকটি ভাগে ঢোকা ও বেরনো গেট আলাদা করে দেওয়া হল। সবজি , মাছ ও মুদি বাজারের একটিতে ঢুকলে সেখানে কেনাকাটা সেরে বাইরে বেরিয়ে আবার অন্য বাজারে ঢোকার জন্যে এদিন লাইনে দাঁড়ান ক্রেতারা । বাজারের ভিতরেও যাতে সামাজিক দূরত্ব বিধি বজায় থাকে তাই লাইন দিয়ে ক্রেতাদের বাজারে ঢুকতে দেওয়া হয়। এদিন হরগঞ্জ বাজারের প্রত্যেক প্রবেশ পথেই থার্মাল গান দিয়ে ক্রেতাদের তাপমাত্রা দেখেই বাজারে প্রবেশের অনুমতি মেলে। মাস্ক পরা ক্রেতাদের হাতে স্যানিটাইজার দিয়ে ভেতরে যেতে দেওয়া হয় । ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যাবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে সহযোগিতা করেন পুলিশ কর্মীরা। ওয়াকিটকি মারফত প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়।
Related Articles
করোনা আতঙ্কে ২০ ঘন্টা গ্রামে পড়ে রইল মৃতদেহ।
পশ্চিম মেদিনীপুর , ২৮ জুলাই:- করোনা আতঙ্কে ২০ ঘন্টা গ্রামে পড়ে রইল মৃতদেহ, পুলিশের হস্তক্ষেপে শুরু হলো দাহ কাজ । এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের ডালিমাবাড়ি গ্রামের। জানাযায় ডালিমা বাড়ি গ্রামের অমিয় ভট্টাচার্য দীর্ঘদিন ধরে জ্বর উপসর্গ নিয়ে ভুগছিলেন হঠাৎ সোমবার বিকেলে শ্বাসকষ্টজনিত কারণে বাড়িতে মৃত্যু হয় তার। […]
ভিড় সামলাতে সোমবার থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা , ২৪ জুলাই:- কভিড বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও এক দফায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে দিনে সপ্তাহে পাঁচদিন আপ ও ডাউন মিলিয়ে আরও অতিরিক্ত ছয় জোড়া ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। ফলে ট্রেনের সংখ্যা ২০৮টি থেকে বেড়ে হবে […]
হকারদের উপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে সভা হাওড়ায়।
হাওড়া, ৩১ জানুয়ারি:- রেলের হকারদের উপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা হলো হাওড়ায়। বুধবার বিকেলে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের বিপরীতে ওই সভার আয়োজন করা হয়। ডিআরএম অফিসে দেওয়া হয় ডেপুটেশন। এদিন তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রেল হকারদের উপর আরপিএফ নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে। তাদের উপর জুলুম […]




