হাওড়া , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে । আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে । হাওড়ায় লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে । প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হলেই তাকে আটকানো হচ্ছে । হাওড়া সিটি পুলিশ এলাকার সর্বত্রই সকাল থেকেই রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে । অপ্রয়োজনীয় যারা রাস্তায় বের হচ্ছেন বা লকডাউনের আইন যারা ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হচ্ছে । আজ সকালে হাওড়া ব্রিজ ছিল প্রায় শুনশান । হাওড়ার দিক থেকে কলকাতাগামী বা কলকাতার দিক থেকে হাওড়াগামী দু’চাকার বাহন , প্রাইভেট গাড়ি সব চেকিং করা হচ্ছে । কি কারণে তারা রাস্তায় বেরিয়েছেন তা জানতে চাওয়া হচ্ছে । সিটি পুলিশ , ট্রাফিক এবং সিভিক কর্মীরা সকাল থেকেই লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছেন।
Related Articles
বিহারে বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ
কোচবিহার , ১১ নভেম্বর:- বিহারের বিজয় পাওয়ার পরের দিন কোচবিহারে এসে কার্যত জন জোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। আজ দিনহাটায় বিজেপির পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। অই মিছিলে অংশ নেন দিলিপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা সহ বেশ কয়েকজন নেতৃত্ব। সেই মিছিলে জনসমাগম […]
করোনা পরিস্থিতিতে টেলি মেডিসিন ও হেল্পলাইন চালু হচ্ছে হাওড়ায়।
হাওড়া , ১৯ জুলাই:- করোনা পরিস্থিতিতে এবার টেলি মেডিসিন ও হেল্পলাইন চালু হচ্ছে হাওড়ায়। অনেক ক্ষেত্রে রাতের বেলা বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে তা সামাল দিতে গিয়ে দিশেহারা হচ্ছেন পরিজনরা। এবারে সেই অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে হাওড়া পুরসভা একটি বিশেষ হেল্পলাইন চালু করছে। রাতে ডাক্তার দেখানোর জন্যে ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১ নম্বর দুটিতে ফোন করলেই […]
দ্বিতীয় দিনে ১৪৮ জন বিধায়ক শপথ নেবেন।
কলকাতা, ৭ মে:- শপথ গ্রহনের দ্বিতীয় দিন আজ। কোভিড বিধি মেনে এদিনও চলছে শপথ গ্রহণ পর্ব। এদিন দুই দফায় মোট ১৪৮ জন বিধায়কের শপথ গ্রহণের কথা।তবে জানা গিয়েছে প্রথম দফায় প্রায় ৭৪ জন বিধায়ক শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন রূকবানুর রহমান, মুকুল রায়, অসীম সরকার , চন্দনা বাউরি সহ অন্যান্যরা। প্রথম পর্বের শপথ […]



