হাওড়া , ২৯ জুলাই:- হাওড়ায় অপরাধ কমাতে নতুন পদক্ষেপ নিল সিটি পুলিশ। ১৬টি থানায় ১৬ জন সাব ইন্সপেক্টরকে ওসি অ্যান্টি ক্রাইম পদে পদোন্নতি করা হয় সম্প্রতি। নিজেদের থানা এলাকায় মূলত অপরাধ নিয়ন্ত্রণ করা ও অপরাধীদের গতিবিধি নজরে রাখাই মূল কাজ হবে তাঁদের। শিবপুর পুলিশ লাইনে নবনিযুক্ত অফিসার ইনচার্জদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেন হাওড়ার নগরপাল কুণাল আগরওয়াল। কিভাবে নিজের থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়। তাঁদের এই কাজে হাওড়ার অলিগলিতে দ্রুত পৌঁছে যেতে কাজের সুবিধার্থে অত্যাধুনিক ১৬টি বাইকও তুলে দেওয়া হয় তাঁদের হাতে।
Related Articles
খরদহ স্টেশনে নিত্যযাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার।
উঃ২৪পরগনা,৮ মার্চ :- মেন লাইন সেকশনে খরদহ স্টেশনে নিত্যযাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হয়। খড়দহ লেভেল ক্রসিং গেটে এমনকি গেট খোলা অবস্থাতেও রেল প্রশাসনের সহযোগিতায় চালাতে হয় গাড়ি । দীর্ঘসময় লেভেল ক্রসিং না পেলেও চলাচল করে ট্রেন সূরার আশায় দীর্ঘদিনের টালবাহানার ও বঞ্চনার শিকার খরদহ বাসিন্দারা । রাজ্য প্রশাসনের উদাসীনতার এবং এই জিনিস চলতে থাকলে একদিন […]
২৫এ ২৫ ফুটের কেক কেটে বড়দিন উদযাপন হাওড়ায়।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- হাওড়ায় অভিনব বড়দিন পালন। ডিসেম্বরের ২৫শে ২৫ ফুটের কেক কেটে বড়দিন উদযাপন হলো হাওড়ার দাসনগরে। বুধবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ২৫ ফুটের সেই কেক শিশু সহ উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হলো। হাওড়ার দাশনগরের বিরাজময়ী রোডে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা এবং সমাজসেবী সুদেষ্ণা হাজরা। উদ্যোক্তাদের […]
মনের মতো রান্না না হওয়ায় মাকে গলা টিপে খুন করেছিল গুণধর ছেলে। ময়নাতদন্তের রিপোর্ট আসতেই শ্রীঘরে অভিযুক্ত।
হাওড়া, ৫ আগস্ট:- মনের মতো রান্না হয়নি তাই মাকে গলা টিপে খুন করেছিল গুণধর ছেলে। ঘটনার এক বছর পর ময়নাতদন্তের রিপোর্ট আসতেই শ্রীঘরে অভিযুক্ত। মায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রায় এক বছর পর ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল বাড়ির রান্না করা খাবার পছন্দ না হওয়ায় রাগে অগ্নিশর্মা হয়ে মা’কে গলা টিপে খুন করেছিল ছেলে। হাওড়ার সাঁকরাইল থানার […]








