শিলিগুড়ি, ২৮ জুলাই:- মঙ্গলবার শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসে পার্সেল ঘিরে বোমাতঙ্ক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন একটি পার্সেল সড়াতে গিয়ে মৃদ বিস্ফারণ হয়। তবে কি বিস্ফারণ হয়েছে সেইটা এখনও পর্যন্ত জানা যায়নি। এর পরেই আতঙ্কিক হয়ে পড়েন পোস্ট অফিসের কর্মীরা। এবং খবর দেন পুলিশকে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। এর পাশাপাশি পুলিশ কুকুরও নিয়ে যায় হয়। এবং ঘটনাস্থলে যায় বোম স্কোয়াড। এরপর পোস্ট অফিসে রাখা পার্সেলগুলো বাইরে বের করা হয়েছে। তা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (জোন ২,পশ্চিম) কুনওয়ার ভূষণ সিং জানান যে অমৃতসর থেকে পার্সেলটি এসেছে। যে ব্যক্তি ওই পার্সেলটি নিতে এসেছিলেন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related Articles
কিপিং না দেখেই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল ধোনিকে, ফাঁস করলেন কিরমানি।
স্পোর্টস ডেস্ক, ১১ জুন:- সাল ২০০৪। দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলে উপেক্ষিত থাকার হতাশা দূর করতে ঠিক করে নিয়েছিলেন, এমন ছক্কা হাঁকাবেন, যা এক্কেবারে মাঠে থাকা নির্বাচকদের গায়ের ওপর পড়ে। তারপর সেই বিধ্বংসী ইনিংস। জাতীয় দলে ডাক। বাকিটা ইতিহাস। মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে অন্তর্ভুক্তির এই কাহিনি প্রায় সকলেরই জানা। তবে […]
দিল্লিতে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত দুই বাঙালী পর্যটক। হাওড়ার ডোমজুড়ে শোকের ছায়া।
হাওড়া, ২৪ অক্টোবর:- দিল্লিতে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাঙালী পর্যটকের। এই ঘটনায় হাওড়ার ডোমজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, পুজোর পর দিল্লি বেড়াতে গিয়েছিলেন এরা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দিল্লি যমুনা এক্সপ্রেসওয়েতে। মৃতদের একজন ডোমজুড়ের বাসিন্দা স্বপন ভট্টাচার্য (৫৬)। অন্যজন তাঁর বন্ধুর ছেলে। এছাড়াও ওই ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে […]
দুই মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
কলকাতা, ২২ সেপ্টেম্বর: কয়েকদিনের টানা বর্ষনে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। অতিবৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন এই সব জেলার অসংখ্য মানুষ। দুই মেদিনীপুরে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকায় ত্রান ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। […]





