স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- ক্রিকেটের নন্দনকানন ঐতিহ্যের ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য রাজ্য সরকারকে আহ্বান করেছিল সিএবি। দেরিতে হলেও সেই আহ্বানে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। সেই মতো গোটা মাঠ ঘুরে দেখে পুলিশ। স্টেডিয়ামের ই, এফ, জি এবং এইচ ব্লকের গ্যালারিতে কোভিড রোগীদের জন্য বেড রাখার বন্দোবস্ত করা হয়। ই এবং এফ ব্লকে সংশ্লিষ্ট কাজ প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। দ্রুতই সেখানে করোনা রোগী রাখার ব্যবস্থা করা হবে। করোনা রোগীদের চিকিৎসার জন্য ইডেন গার্ডেন্স যে প্রস্তুত সোমবার সেই ভিডিও প্রকাশ করা হয় সিএবির পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে ইডেনের ই ও এফ ব্লকের গ্যালারির নিচের অংশে একাধিক বেড রাখা হয়েছে। যা কার্যত মিনি হসপিটালের রূপ নিয়েছে।
Related Articles
সুষ্ঠুভাবেই শেষ হলো নবগ্রাম সেবক সংঘ ও সোসাইটির ৭৫ ও ৭৬ বছর পূর্তি উৎসব।
হুগলি, ৯ জানুয়ারি:- নবগ্রাম সেবক সংঘের প্লাটিনিয়াম জুবিলী উৎসব এবং নবগ্রাম সোসাইটির ৭৬ বছর বছরের পূর্তি উৎসব অনুষ্ঠিত হলো গত ৩১ শে ডিসেম্বর বছরের শেষ দিনে। ২০২৪ সালের পয়লা জানুয়ারি বর্ষব্যাপী এই উৎসবে সূচনা হয়েছিল। সারাবছর বিভিন্ন অনুষ্ঠানের পর পুরনো বছরের সমাপ্তি ঘটলো উৎসবের। শেষ দিনে প্রখ্যাত সংগীত শিল্পী নচিকেতা এবং বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের […]
জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিশেষ নির্দেশ ডেপুটি ইলেকশন কমিশনারের।
রিংকা পাত্র , ২৫ ফেব্রুয়ারি:- প্রতি জেলা শাসকদের এবং এসপির সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। ভোটার আই কার্ড দেওয়ার কাজ দ্রুত করতে নির্দেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন, অতিদ্রুত কার্যকর করতে হবে। মহিলা ভোটকর্মীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ […]
রাত পোহালেই ত্রিপুরায় উপনির্বাচনের চার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে।
আগরতলা, ১ জুন:- ত্রিপুরার ৪ কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশিত হবে। আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ঘাস ফুলের হয়ে প্রার্থী হতে পারেন ত্রিপুরা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পান্না দেব। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হেভিওয়েট সুদীপ রায় বর্মন। বড়দোয়ালি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সংহিতা ব্যানার্জি। আগরতলা পৌর নিগম নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ড […]





