স্পোর্টস ডেস্ক , ২৬ জুলাই:- এবার প্রথম কোনও ২৯ জুলাই যেখানে মোহনাবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ছাড়া মোহনবাগান দিবস পালন হতে চলেছে। গত বছর নভেম্বরের এর পড়ন্ত দুপুরে অঞ্জন মিত্র প্রয়াত হন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৩ বছর ধরে ক্লাব প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রয়াত সচিব অঞ্জন মিত্রকে শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে তাঁর জন্মদিনের দিন ২০ জুলাই উত্তর কলকাতায় ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। হেদুয়া পার্কে এই রক্তদানের আয়োজন করা হয়। এবার মোনহবাগান দিবসে অঞ্জন মিত্র পুরস্কার প্রদান শুরু করতে চলেছে ক্লাব। ২৯ জুলাই মোহনবাগান দিবস। করোনা সংকটের আবহে এবছর অবশ্য ক্লাব তাঁবুতে জাঁকজমকপূর্ণ কোনও অনুষ্ঠান হচ্ছে না। প্রয়াত অঞ্জন মিত্রের নামাঙ্কিত সম্মান প্রদান করা হবে। বর্তমান সময়ে ময়দানের সেরা প্রশাসকের হাতে এই সম্মান তুলে দেওয়া হতে চলেছে ক্লাব সূত্রে জানা গিয়েছে।
Related Articles
প্রিজাইডিং অফিসারকে মারধরের অভিযোগ লিলুয়ায়।
হাওড়া, ২০ মে:- লিলুয়ার ভারতীয় হাই স্কুলে উত্তেজনা। প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ। ওই স্কুলের ১৭৬ নম্বর বুথে উত্তেজনা। ওই বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মিনিট পনেরো পর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যতক্ষণ পর্যন্ত না নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রে অপেক্ষা করবেন বলে […]
অ্যারোজের কাছে পরাস্ত হল শতবর্ষের ক্লাব।
অঞ্জন চট্টোপাধ্যায়, ১ ফেব্রুয়ারি;- চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে জয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। মনে হয়েছিল, ডার্বির হতাশা-কোচ বদলের টানাপোড়েন সামলে উঠেছে দল। কিন্তু লাল-হলুদ শিবিরে সেই ভাল সময় বেশিক্ষণ স্থায়ী হল না। ঘরের মাঠে বিদেশিহীন ইন্ডিয়ান অ্যারোজের কাছে পরাস্ত হল শতবর্ষের ক্লাব। আর সেই সঙ্গে আরও ক্ষীণ হল চ্যাম্পিয়নশিপে টিকে থাকার আশা।আই লিগে ডার্বি-সহ টানা তিনটি হারের […]
দুর্যোগের পূর্বাভাস এর কথা মাথায় রেখে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে বিদ্যুৎ ভবনে।
কলকাতা, ১০ মে:- রাজ্যে আসন্ন দুর্যোগের পূর্বাভাস ও বর্ষার মরশুমের কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর আদানপ্রদান ও দ্রুত মেরামতির লক্ষ্যে আজ থেকে বিদ্যুৎ ভবনে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৫ই নভেম্বর,২০২২ পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল […]





