হুগলি , ২৪ জুলাই:- লকডাউন পরিস্থিতিতে সামাজিক বিধি মানতে গিয়ে সমস্যায় কয়েক হাজার সংগীত শিল্পের সাথে যুক্ত কর্মীরা । বাঘাযতীন মিউজিশিয়ান এন্ড সিঙ্গারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলির কর্মীরা বৈদ্যবাটির তেঁতুলতলা এলাকায় এক সংগীতের মধ্যে দিয়ে তুলে ধরলেন তাদের প্রতিবাদ । সংস্থার সম্পাদক অমিতাভ চক্রবর্তী জানান লকডাউন পরিস্থিতিতে তাদের কোন কর্মসংস্থান না থাকায় চরম আর্থিক সংকটে রয়েছে কয়েক হাজার শিল্পী । এই পরিস্থিতিতে সংসার চালাতে অনেক মিউজিশিয়ান কে বিক্রি করে দিতে হচ্ছে তাদের সাধের বাদ্যযন্ত্রটি । বিষয়টি প্রশাসন গুরুত্ব দিকl সঙ্গীতশিল্পী মুনমুন ভট্টাচার্য্য জানান তাদের মূল পেশা এটাই কিন্তু গত কয়েক মাসে কাজ হারিয়ে তারা সংসার চালাতে পারছে না , তারা চাই সামাজিক বিধি মেনে বিভিন্ন কর্মসংস্থান শুরু হয়েছে একইভাবে তাদেরও ক্ষেত্রেও ব্যবস্থা নিক সরকার , একই আবেদন মুখ্যমন্ত্রীকে করেছে তারাl বৈদ্যবাটি পুরসভার প্রশাসক অরিন্দম গুইন জানান তাদের নজরে এসেছে এই সমস্যা ,সমস্ত বিষয়টা তারা উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন । সুখ দুঃখের সাথী যে সংগীত , আজ তাদের জীবনেই এই হতাশা কবে দুর হবে তার অপেক্ষায় কয়েকহাজার সংগীতশিল্পের সাথে যুক্ত কর্মীরা।
Related Articles
স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো লাগানো বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ মার্চ:- সরকারের দেওয়া স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো লাগানো প্রসঙ্গে উদ্ভূত বিতর্ক নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে অহেতুক জল ঘোলা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তবে স্কুলের পোশাক বাধ্যতামূলক ভাবেননি সাদা করা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি মমতা। তাঁর দাবি বাংলার নাম বিশ্বের দরবারে পৌঁছতেই স্কুলের পোশাকে বিশ্ব […]
গঙ্গা দূষন ও মানসিক অবসাদ রোধের বার্তা দিতে হিমালয় থেকে পায়ে হেঁটে চন্দননগরে অতুল!
হুগলি, ৯ মার্চ:- নিজের জন্য বাঁচো এবং গঙ্গাকে বাঁচাও। এই উদ্দেশ্য নিয়েই গঙ্গার উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে দীর্ঘ চার হাজার কিমি পথ পারি দেওয়া শুরু করেছেন মহারাষ্ট্রের যুবক তথা কম্পিউটার শিক্ষক অতুল কুমার চৌকসি। এর আগে অতুল সাহারা মরুভূমিতে পায়ে হেঁটে ভারতের জাতীয় পতাকা উড়িয়েছেন। মঙ্গলবার হুগলীর চন্দননগরে এসে পৌঁছন অতুল। অতুলের ঠেলা গাড়িতে […]
চুঁচুড়া তালডাঙ্গায় লকেটের মিছিল আটকাল পুলিশ।গ্রেপ্তার ২১ জন বিজেপি কর্মী।
হুগলি,৬ জানুয়ারি:- চুঁচুড়া তালডাঙ্গা লকেটের মিছিল আটকাল পুলিশ। বাইক মিছিলের অনুমতি না থাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাইক আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জোর করে নিজে স্কুটি চালিয়ে বেরিয়ে যান হুগলি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাইক মিছিল আটকাতে তালডাঙ্গা এসিপি ওয়ান পলাশ ঢালী এসিপি ডিডি গোলাম সারোয়ার এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়।ভদ্রেশ্বরে […]





