হাওড়া , ২২ জুলাই:- মানুষকে পরিষেবা না দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে পুর প্রশাসন। তাই তাদের ঘুম ভাঙাতে ঢাকঢোল বাজিয়ে হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুবমোর্চা। বুধবার সকালে ওই অভিনব কর্মসূচি নেয় উত্তর হাওড়া বিজেপি যুব মোর্চার নেতৃবৃন্দ।উমেশ রাই, রাজেশ রায়, অম্বুজ শর্মা, গীতা রাই প্রমুখ নেতৃবৃন্দ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুরসভার গেটের সামনে কর্মসূচির পর যুব মোর্চার এক প্রতিনিধি দল পুর কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি জমা দেয়। যুব মোর্চার অভিযোগ, হাওড়া শহরের রাস্তাঘাট বেহাল। আবর্জনা, জলনিকাশি, অবৈধ নির্মাণ, অবৈধ পার্কিং থেকে শুরু করে করোনা প্রতিরোধে স্বাস্থ্য দফতরের ভূমিকা ব্যর্থ। পুরসভা কার্যত কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন। তাই তাদের নিদ্রা থেকে জাগাতে আজ এই কর্মসূচি নেওয়া হয়। গোলমোহর থেকে হাওড়া পুরসভা পর্যন্ত মিছিল করে এসে বিজেপি যুব মোর্চার নেতৃবৃন্দ এদিনের কর্মসূচি পালন করেন।
Related Articles
শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়।
হাওড়া, ২৮ এপ্রিল:- এবার দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের সলপ-১ পঞ্চায়েতের ডাঁসি এলাকা। বৃহস্পতিবারের ওই ঘটনায় জখম হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশ কেন অভিযুক্তকে ধরে ছেড়ে দিলো এই নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সরাসরি এই ঘটনায় নিজের দলেরই বিধায়ক ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে অভিযোগের […]
রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ২১ হাজার ৯৬০ জন করনায় সংক্রমিত।
কলকাতা , ১৯ সেপ্টেম্বর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ২১ হাজার ৯৬০ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে এক লাখ ৯৩ হাজার ১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৬ দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় দুই হাজার ৯৯৩ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর […]
রেশন ডিলারশিপ নেওয়ার নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার।
কলকাতা , ১২ ফেব্রুয়ারি:- রেশন ডিলারশিপ নেওয়ার নিয়ম কিছুটা শিথিল করল রাজ্য সরকার। আগে ডিলারদের নতুন লাইসেন্স নিতে গেলে ন্যূনতম ব্যাংক ব্যালান্স ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে দুলক্ষ টাকা করা হয়েছে। ব্যাংক ব্যালেন্স দু লক্ষ টাকা থাকলেই নেওয়া যাবে নতুন রেশন ডিলারশিপ লাইসেন্স। এই বিষয়ে নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর। লাইসেন্স রিনিউ ক্ষেত্রে ৩০০০ টাকা […]







