চিরঞ্জিত ঘোষ , ২১ জুলাই:- উনি কন্সটিটিউশনের সি-ও বোঝেন না ! ওঁনার কাজ হচ্ছে শুধু তৃণমূল সরকারটাকে কি করে ভেঙে দেওয়া যায়। দলের শহীদ দিবসে রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের দোর্দন্ডপ্রতাপ সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুর লোকসভার নৈটি রোড লাগোয়া এলাকায় দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল জনসভা দেখার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এদিন তিনি নেত্রীর ভাষন শোনেন। এখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপালকে চাঁচাছোলা ভাষায় আক্রমন করেন । পাশাপাশি বর্তমানে করোনা মহামারির আকার ধারন করায় তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এখান থেকেই তিনি সাংবাদিকদের বলেন বিজেপি একটা অ্যান্টি-বাঙালির দল ! তাঁরা বাঙালিদের সহ্য করতে পারে না । রাজ্যে ওঁদের দলেই সবথেকে দুর্নীতিগ্রস্থ লোকটিকে সভাপতির পদে বসিয়েছে । সেই দলের আর কি হবে ?
Related Articles
বাজ পড়ে মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ১১ মে:- মঙ্গলবার দুপুরে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ায়। আহত হয়েছেন একাধিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গেছে, বালিটিকুরি ২ নম্বর রামকৃষ্ণপল্লি শেখপাড়ার বাসিন্দা রেবা বিশ্বাস ও তাঁর ছেলে অশোক বিশ্বাস মাঠে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই অশোকবাবুর মৃত্যু হয়। গুরুতর […]
বড়ঞার বাহাদুরপুর মোড়ে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো স্কুল পড়ুয়ার।
মুর্শিদাবাদ , ১১ মে:- রাস্তা পারাপার হতে গিয়ে ভুলবশত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দশ বছর বয়সের এক স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সকালে দূঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার বাহাদুরপুর মোড়ে। জানা গেছে মৃত ওই শিশু কন্যার নাম, রুমি বিবি বাড়ি বড়ঞা থানার বাহাদুরপুর গ্ৰামে। স্থানীয়রা জানায় কুলি থেকে বর্ধমানের উদ্দেশ্যে একটি ২০৭ গাড়ির অভিমুখে পড়ে […]
জাঁকজমকভাবেই পালিত হচ্ছে খানাকুলের জগদ্ধাত্রী পূজা।
মহেশ্বর চক্রবর্তী, ১০ নভেম্বর:- রাজ্যে চন্দননগরের পর বিখ্যাত জগদ্বাত্রী পুজো দেখা যায় হুগলির খানাকুলেরর রাজহাটিতে। বন্যাপ্রবণ রাজহাটি শারদোৎসব পালন করে জগদ্ধাত্রী পুজোয়। কেননা প্রায় প্রত্যেক বছরই খানাকুলের ২৪ টা পঞ্চায়েত এলাকা বন্যার জলে প্লাবিত হয়।এই বছরও তিনবার ভয়াবহ বন্যার শিকার খানাকুল।তাই খানাকুলের মানুষ দুর্গা পুজো বদলে জগদ্বাত্রীপুজোকে শারদ উৎসব হিসাবে বরন করে নেয়।হুগলি জেলার চন্দননগর, […]




