মালদা , ২০ জুলাই:- লাঠি হাতে রাস্তায় ফের পুলিশ। লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকাল থেকেই অভিযানে নামে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের একাধিক মার্কেটে এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অভিযান চালায় পুলিশ। উল্লেখ্য লকডাউন চলছে মালদার ইংরেজবাজার শহরে । কিন্তু একাংশ মানুষ লকডাউন অমান্য করে দোকান , বাজার খুলে রাখছেন। এমনকি ঠাসাঠাসি করে যানবাহনে যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর সেই দিকেই নজর রেখে লাঠি হাতে ফের ময়দানে নামলো ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এমনকি রাস্তায় মাস্কবিহীন অবস্থায় অনেককে ধরপাকড় করে পুলিশ। এদিন মালদা শহরের নেতাজি পুরো মার্কেট , রথবাড়ি, স্টেশন রোড, রাজমহল রোড় , রবীন্দ্র এভেনিউ সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রশাসনের নির্দেশ অমান্য করে যেসব এলাকায় দোকান খোলা রাখা হয়েছিল, সেই সব দোকানিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেয় অভিযানকারী পুলিশ কর্তারা।
Related Articles
বলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত তিন।
হুগলি, ২৫ এপ্রিল:- বলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের ও আহত ১ জন। দুর্ঘটনাটি ঘটেছে দুপুরে অসম লিঙ্ক রোডের রুকেশপুর বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেলের সামনে। পুলিশ জানায়, মৃতেরা হল ঋতিকা দাস (৫),গনেশ দাস (৬০) এবং সুজিত দাস (৩৬) তিনজনের বাড়ি বলাগড়ের পানিখোলা, রুকেশপুর, নয়াসরাই গ্রামে। আহত পানিখোলা গ্রামের বছর ৪৭ এর রাজু দাসকে […]
বিশ্বভারতীর সমাবর্তনে ভার্চুয়ালি বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী।
কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী। খুব সম্ভববত সকাল ১১ টায় বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ পিএমও-এর তরফে বলা হয়েছে, রাজ্যপাল জগদীপ ধনকড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাঃ রমেশ পোখরিয়াল নিশঙ্ক, সঞ্জয় ধোত্রেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্বভারতী […]
২৪ ঘণ্টায় আরো ৩৩৪০ জন মানুষ করোনা থেকে আরোগ্য লাভ করেছেন।
কলকাতা , ২ ডিসেম্বর:- রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩৪০ জন মানুষ করোনা থেকে আরোগ্য লাভ করেছেন। আরোগ্যের হার সামান্য বেড়ে হয়েছে ৯৩.২৮ শতাংশ। এই নিয়ে রাজ্যে মোট ৪ লক্ষ ৫৪ হাজার ১০২ জন করোনার কবল থেকে মুক্তি পেলেন। দৈনিক সংক্রমনের হারও কিছুটা কমেছে। এই সময় আরো ২৪ হাজার ২২১ জন কোভিড আক্রান্ত হয়েছেন। গতকালের […]







