হাওড়া , ২০ জুলাই:- এবার হাসপাতালে রেফার সমস্যায় এক কোভিড পজিটিভ রোগিণীর মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায়। কোভিড পজিটিভ রিপোর্ট আসায় মধ্য হাওড়ার এক নার্সিংহোম থেকে ওই রোগিণীকে রেফারের পর তাকে নিয়ে আসা হয় সরকারি এক হাসপাতালে। সেখান থেকে তাকে ফের রেফার করা হয় বেসরকারি কোভিড হাসপাতালে। কিন্তু ততক্ষণে বৃদ্ধা রোগিণী মারা গিয়েছেন। এরপর ডেথ সার্টিফিকেট পেতেও সমস্যা হয়। পরে নার্সিংহোম থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে কোভিড নিয়ম মেনে দেহ সৎকার হয়। বৃদ্ধার বাড়ি হাওড়ার সদর বক্সি লেনে। কার্যত অক্সিজেনের অভাবে পথেই মৃত্যু হয় শ্বাসকষ্টের উপসর্গ থাকা কোভিড পজিটিভ ওই বৃদ্ধার। কোভিড পজিটিভ ৭০ বছরের ওই বৃদ্ধার মৃত্যু হয় রবিবার রাতে। বৃদ্ধার মৃত্যুর পর মৃতদেহ কোথায় নিয়ে যাবেন সে নিয়েও বেশ সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ মৃতার পরিবারের।
Related Articles
পান্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
হুগলি , ২৮ ডিসেম্বর:- পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার পান্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, রবিবার পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূলের সভায় ভুল প্রতিশ্রুতি দিয়ে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রাখি কার্ড দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলা প্রতিবাদ করায় তাকে হেনস্থা ও […]
‘ক্ষমতা থাকলে জাতীয় সঙ্গীত বদলে দেখাক’, কোচবিহার থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়
কোচবিহার , ১৬ ডিসেম্বর:- জাতীয় সঙ্গীত প্রশ্নে বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের জনসভা থেকে মমতা হুঁশিয়ারি দিলেন, ক্ষমতা থাকলে ‘জন গণ মন’ বদলে দেখাক বিজেপি। বিজেপিকে এই মর্মে তুলোধনা করে ছাড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত নিয়ে গর্জে ওঠেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুধবার […]
চিকিৎসার গাফিলতিতে চন্ডীতলায় রোগী মৃত্যুর অভিযোগ , থানায় অভিযোগ দায়ের নার্সিংহোমের বিরুদ্ধে।
হুগলি, ২৯ মার্চ:- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমের বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের পরিবারের। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চন্ডীতলার বেগমপুরে একটি বেসরকারী নার্সিংহোমে রবিবার ভর্তি করা হয় ইশা সরকারকে। বছর দশেকের ইশার বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানার সোদপুর অপূর্বনগরে। গত ২১ তারিখে ইশা সাইকেল থেকে পরে গিয়ে বাঁদিকের কলারবোনে চির ধরে। সেদিনই […]




