কোচবিহার , ১৯ জুলাই:- এক গৃহস্থের বাড়ি থেকে অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের খাগরীবাড়ি গ্রাম সংলগ্ন এলাকায়। ওই ঘটনার খবর জানা জানি হতেই স্থানীয় লোকজন ওই অজগর সাপকে দেখতে ভিড় জমাতে শুরু করে। পরে বন দপ্তরের কর্মীরা এসে ওই সাপটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই গৃহস্থের বাড়ির লোকজন দেখতে পায় সাপটিকে। এরপর সাপটি দেখে ভয়ে চিৎকার করে। সেই চিৎকার শুনে স্থানীয় লোকজন সাপটিকে দেখতে আসে। পরতে জানা জানি হতে করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে ভিড় জমাতে শুরু করে। পরে স্থানীয়রা ওই ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তর কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদফতর কর্মীরা। এরপর বনকর্মীরা এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে।
Related Articles
গামছার মন্ডপে চমক দিতে তৈরী ব্যান্ডেলের মেরি পার্ক।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রাক রজত জয়ন্তী বর্ষে পকুর পারে ষাট ফুটের বড় দুর্গা করে চমক শুরু হয়েছিল। মাঝে করোনায় বড় আকারে পুজো হয়নি। এবারে বড় বাজেটের পুজো করছে ব্যান্ডেল মেরি পার্ক সার্বজনীন। পুজোর থিম অকাল বোধন। পুজোর উপাচারে গামছা লাগে। গ্রাম বাংলার তাঁতিরা সেই গামছা যোগান দেন। তবে বর্তমান সময়ে তাঁত প্রায় অস্তমিত।গামছা দিয়ে মন্ডপ […]
সাবেকি পুজো বাঁচাতে সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের অভিনব থিম “সাবেকিয়ানা বেঁচে থাকুক”।
হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- সাবেকি পুজো বাঁচিয়ে রাখতে হাওড়ার সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের এবার অভিনব থিম “সাবেকিয়ানা বেঁচে থাকুক”। সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের (দক্ষিণরোয়তলা দুর্গাপুজা সমিতি) এবারের পুজো সাবেকি। ৪৩তম বর্ষের পুজো আজও সাবেকিয়ানাকেই বাঁচিয়ে রেখেছে। তাই এদের এবারের ভাবনা “সাবেকিয়ানা বেঁচে থাকুক”। পুজো উদ্যোক্তারা জানান, থিম পুজোর ইঁদুর দৌড়ে তাঁরা বিশ্বাসী নন। কারণ মনে হয় মা দুর্গাকে ভক্তি […]
আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা
কলকাতা, ২০ আগস্ট:- দেশ জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ এই উপলক্ষ্যে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতি বুধবার ‘স্বাধীনতার অমৃত মহোৎসব ক্যুইজ’ উপলক্ষ্যে শ্রোতাদের সন্ধ্যে ৭টা৫০-এর স্থানীয় সংবাদে একটি প্রশ্ন করা হচ্ছে।প্রথম দিনেই, শ্রোতাদের কাছ থেকে বিপুল সাড়া মিলেছে এই উদ্যোগে। […]




