স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএল এবং ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির আয়োজন করতে তারা তৈরি বলে জানিয়েছে সৌদি আরব। বিসিসিআইয়ের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। এ কাজে তারা সফল হবে বলেও বিশ্বাস করে সৌদি আরবের ক্রিকেট সংস্থা। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হওয়ায় তারাই যে চলতি বছরের আইপিএল আয়োজনের সুযোগ পেতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত সৌদি আরবের ক্রিকেট সংস্থা। এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা পুরোপুরি তৈরি বলেও জানিয়েছে আরব। উল্লেখ্য ২০১৪ সালের আইপিএলের বেশ কিছু ম্যাচ হয়েছিল এই দেশে। সেই ম্যাচগুলিতে দর্শক সংখ্যা ছিল দেখার মতো। বিসিসিআই-কে সে কথা স্মরণ করিয়েছে সৌদি আরব। শুধু আইপিএল নয়, করোনা ভাইরাসের আবহে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির আয়োজন করতেও যে তারা তৈরি, তা সাফ জানিয়েছে সৌদি আরব। ক্রিকেটারদের সবরকম সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য দেওয়ার আশ্বাসও দিয়েছে সৌদি আরবের ক্রিকেট সংস্থা।
Related Articles
নেত্রীকে অপমান ও কুৎসা করা পোস্টার দেখলেই তা ছিঁড়ে খুলে দিন , স্পষ্ট নির্দেশ তৃণমূল বিধায়কের।
হাওড়া, ২৫ জুলাই:- অর্পিতার মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডির তল্লাশিতে নোট উদ্ধার-কান্ডে এবার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বিজেপির পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। হাওড়ার বালিতে দলের হোয়াটস অ্যাপ গ্রুপে কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়কের স্পষ্ট নির্দেশ, নেত্রীকে অপমান ও কুৎসা করা এরকম পোস্টার দেখলেই তা ছিঁড়ে খুলে দিন। বালির তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়ের এই […]
লকডাউন এ দুর্ভিসহ ফুচকা ব্যাবসায়ীরা।
নদিয়া,২১ এপ্রিল:- চলছে দ্ধিতীয় দফার লক ডাউনের জের। সারা বিশ্ব তথা এরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুলিনুনগর সহ বিস্তৃন এলাকার প্রায় ২০০ টি ফুচকা বিক্রেতা পরিবার কর্মহীন হয়ে পড়েছেন।জীবিকা নির্বাহ এক চরম সংকটে।তাদের পরিবারের অনেকের অভিযোগ তারা সরকারি সাহায্য সেভাবে পাইনি এখনও। অনেকে শাকপাতা,মাড় ভাত খেয়ে কোনরকম একবেলা আধপেটা খেয়ে […]
লকডাউনের মাঝে পারস্পরিক দূরত্ব বজায় রেখে শুভ পরিনয় সম্পন্ন হল।
নদীয়া,৫ মে:- “যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম” লকডাউনের মাঝে গৃহবন্দি দুটি মনের মিলন হল। পারস্পরিক দূরত্ব বজায় রেখে শুভ পরিনয় সম্পন্ন হল। নিয়ম রক্ষার্থে বরযাত্রী মাত্র তিনজন , কন্যার পক্ষেও তিনজন, পৌরোহিত্য করা ব্রাহ্মণ, বর কনে সকলেই মুখে মাক্স লাগিয়ে ছাতনা তলায় চক দিয়ে কাটা সীমারেখার মধ্যে অবস্থান। নদীয়ার শান্তিপুর শহরের বাগআঁচড়া অঞ্চলের রঘুনাথ […]







