হাওড়া , ১৬ জুলাই:- মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করল এক ছাত্রী। মৃতার নাম মুন্নি সাহানি। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের চাঁদমারিতে। আজ বুধবার মাধ্যমিকের ফলপ্রকাশের পর সে জানতে পারে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপরই সে মানসিক অবসাদে আত্মহত্যা করে। এ বছর তার পরীক্ষা পড়েছিল বালি নিশ্চিন্দা ঘোষপাড়ার একটি স্কুলে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মুন্নির বাবা মা জীবিত না থাকায় সে থাকত আত্মীয়ের কাছে। পুলিশ জানায়, মুন্নি বেলুড়ে পিসির বাড়িতে থেকেই পড়াশোনা করে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এদিন একাই রেজাল্ট জানতে গিয়েছিল পাড়ার সাইবার কাফেতে। সেখান থেকে ফিরেই কারও সঙ্গে কোনও কথা না বলে নিজের ঘরে ঢুকে দরজায় খিল দিয়েছিল। দুপুরেও তার কোনও সাড়া শব্দ মেলেনি।পরিজনেরা ভেবেছিলেন, রেজাল্ট ভাল না হওয়ায় হয়তো তার মন খারাপ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ঘরের দরজা না খোলায় শেষে দরজা ভাঙেন পরিজনেরা। দেখা যায়, ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে।
Related Articles
মালবোঝাই চলন্ত ম্যাটাডোরে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল দ্বিতীয় হুগলী সেতুতে।
হাওড়া,৫ মার্চ:- মালবোঝাই চলন্ত ম্যাটাডোরে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল দ্বিতীয় হুগলী সেতুতে। ম্যাটাডোর থাকা মালপত্র বাঁচাতে এগিয়ে এলেন অপর এক পথচারী। ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে। জানা গেছে, কলকাতার এজরা স্ট্রিট থেকে ইলেকট্রনিক্স গুডস কিনে আরামবাগের উদ্দেশ্যে যাচ্ছিলেন দেবকুমার মন্ডল নামের ব্যবসায়ী। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে উঠে টোল […]
১৯ – ০ ভোটে ভাটপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নিল শাসকদল।
উঃ২৪পরগনা,৭ জানুয়ারি:- হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার দুপুর একটায় ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট নিয়ে বৈঠক হল। এবারও বিজেপির কোনও সদস্য আস্থাভোটে হাজির ছিলেন না। ফলে আগের বারের মতো সেই ১৯-০ ভোটে ভাটপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নিল শাসকদল। জিতেই তৃণমূল কাউন্সিলররা ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তণ বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন। কড়া নিরাপত্তায় মঙ্গলবার […]
রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধানের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে তৃণমূলের মিছিল।
হুগলি, ১৮ অক্টোবর:- তৃণমূল পরিচালিত শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবাংশু দের উপর জঘন্য দুষ্কৃতি হানার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়, প্রতিবাদ মিছিলে এলাকার বহু সাধারণ মানুষও পা মেলান। স্থানীয় নেতাজি গার্লস স্কুলের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমা করে এলাকার তালপুকুর বাজারের কাছে এসে শেষ […]




