হাওড়া , ১৬ জুলাই:- হাওড়ায় মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, বি গার্ডেন থানা এলাকার বিভিন্ন কন্টেনমেন্ট জোন এলাকা পরিদর্শন করে গেলেন পশ্চিমবঙ্গের স্টেট সিকিউরিটি অ্যাডভাইজর সুরজিৎ কর পুরকায়স্থ। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তারা। বৃহস্পতিবার দুপুর ১২-৫০ মিনিট নাগাদ তিনি এসে পৌঁছান উত্তর হাওড়ার ১২ নং ওয়ার্ডের উপেন্দ্র নাথ মিত্র লেনে কন্টেনমেন্ট জোন এলাকায়। এরপর ১১ নং ওয়ার্ডের ত্রিপুরা রায় লেনের কন্টেনমেন্ট জোন এলাকায় তিনি যান। এরপর সম্মিলনী পার্ক, জিটি রোড, সালকিয়া চৌরাস্তা হয়ে বাবুডাঙা, শ্রীরাম ঢ্যাং রোড হয়ে ৪ নং ওয়ার্ডের রশিক কৃষ্ণ ব্যানার্জি লেনের কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে ফুলতলা ঘাট, বাঁধাঘাট, সালকিয়া স্কুল রোড হয়ে হাওড়া থানা এলাকার কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে দক্ষিণের বি গার্ডেন থানা এলাকার কন্টেনমেন্ট জোন পরিদর্শন করে নবান্নের উদ্দেশ্যে রওনা হন। উনি এদিন প্রতিটি কন্টেনমেন্ট জোনে গাড়ি থেকে নেমে সেখানকার পরিস্থিতি সরোজমিন করেন। পুলিশের আধিকারিকদের সঙ্গেও প্রয়োজনীয় কথাবার্তা বলেন।
Related Articles
রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকে বৈঠকে ডাকলো কেন্দ্র।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তা কে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে গতকাল সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় দিল্লীর নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও ওই বৈঠকে উপস্থিত […]
চন্দননগরে স্টেট ব্যাঙ্কের কর্মির অস্বাভাবিক মৃত্যু!
হুগলি, ২১ আগস্ট:- বহুতল থেকে ঝাঁপ দিয়ে ব্যাংক কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য চন্দননগরে। মৃতের নাম সৌমেন দে(৩৯)। দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুঁচুড়া খাদিনামোর এসবিআই ব্রাঞ্চের করনিক ছিলেন সৌমেন দে। থাকতেন চন্দননগর রথের সড়কের একটি অভিজাত বহুতলে। তার পৈতৃক বাড়ি চন্দননগর বৈদ্যপোতায়। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ […]
বেলুড় লালবাবা কলেজে অনশন বিক্ষোভ।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- কলেজ প্রিন্সিপালের প্রতিশ্রুতি মতো সংশোধিত রেজাল্ট হাতে না পাওয়ায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার কলেজ চত্বরে অনশন বিক্ষোভ শুরু করেছেন। গত ৬ সেপ্টেম্বর স্নাতক স্তরের প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী সেমিস্টারের পর অসম্পূর্ণ মার্কশিট হাতে পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। প্রায় তিন ঘন্টা প্রিন্সিপালকে ঘিরে চলে বিক্ষোভ। অবশেষে প্রিন্সিপালের লিখিত আশ্বাসে বিক্ষোভ ওঠে। এরপর বুধবার তাদের […]








