হাওড়া , ১৫ জুলাই:- এ বছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে হাওড়ার বালি রামনবমীতলার বাসিন্দা মেঘা মন্ডল। মেঘার প্রাপ্ত নম্বর ৬৮৩। সে পড়ে উত্তরপাড়া মডেল হাই স্কুলে। রাজ্যের প্রথম দশে স্থান পাওয়া মেঘা জানায়, এতো ভালো ফল করব আশা করিনি। চেষ্টা করেছিলাম। হয়ে গেল। এর কৃতিত্ব মা, বাবা, বোন, জেঠু, স্কুল ও প্রাইভেট শিক্ষকদের দিতে চাই। সকলেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। কোনওদিন টাইম ধরে পড়িনি। যেরকম সময় পেয়েছি পড়েছি। পড়ার বাইরে ছবি আঁকি। টিভিতে কার্টুন দেখি। সিনেমা দেখি। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। বিজ্ঞান নিয়ে পড়া শুরু করে দিয়েছি।
Related Articles
গঙ্গার পাড় সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ।
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- নদী ভাঙন রুখতে গঙ্গার পাড় সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাট থেকে শুরু হবে পাড় সংস্কারের কাজ। কাজ চলবে বরানগরের কুন্তি ঘাট পর্যন্ত। খুব শীঘ্রই এই সংস্কারের কাজ শুরু হবে।বন্দর সূত্রে খবর, কলকাতার একাধিক গঙ্গার ঘাট বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে এই মুহূর্তে […]
হিডকোর এমডি হলেন সঞ্জয় বনসাল।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- হিডকোর এমডি হলেন সঞ্জয় বনসাল। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এতদিন দেবাশীষ সেন এই দায়িত্ব পালন করছিলেন। সঞ্জয় বনসল কে পুরো ও নগর উন্নয়ন দপ্তরের সচিবের দায়িত্ব ও দেওয়া হয়েছে। এই দপ্তর টিও অনগ্রসর কল্যাণ দপ্তরের সচিব পদের সঙ্গে তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে। রোশনি সেন কে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান […]
মেয়েদের আইপিএল এর দিন ঘোষণা করে চমক মহারাজের ।
স্পোর্টস ডেস্ক , ২ জুলাই:- নভেম্বরেই হতে চলেছে মেয়েদের আইপিএল । রবিবার ছেলেদের আইপিএল নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের জরুরী বৈঠক। আমিরশাহীতে হতে চলা আইপিএল নিয়ে বৈঠক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হবে । তার আগে মেয়েদের আইপিএল নিয়ে সুখবর জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এদিন তিনি জানান ‘মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমরা আইপিএল নিয়ে ভাবছি । মহিলা […]




