নবান্ন , ১৪ জুলাই:- চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, মধ্যশিক্ষা পর্ষদ ছাত্র-ছাত্রীদের বিস্তারিত মূল্যায়ন সম্পন্ন করেছে। তাই মাধ্যমিকে মেধাতালিকাও প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল চলতি মাসের 17 তারিখে প্রকাশিত হতে পারে বলেও মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। তবে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হবে কিনা সে ব্যাপারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
Related Articles
একগুচ্ছ অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনারের দ্বারস্থ হলেন রাজ্যের নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
কলকাতা , ৩ মার্চ:- একগুচ্ছ অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনারের দ্বারস্থ হলেন রাজ্যের নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন বৈশ্বনর চট্টোপাধ্যায়। মূল অভিযোগ করোনা ভ্যাকসিন নেওয়ার পর যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাতে নরেন্দ্র মোদীর ছবি থাকবে কেন? এতে ভোটের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। কারণ মোদীজি স্টার ক্যাম্পেন, এরাজ্যেই প্রচারে আসছেন। পাশাপাশি এখন ও রাজ্যের অনেক […]
এস সি ইস্টবেঙ্গল অনুশীলনে বড় চমক
প্রসেনজিৎ মাহাতো , ২৪ নভেম্বর:- ইনভেস্টারের হাত ধরে এসসি ইস্টবেঙ্গলে আধুনিকতার ছোঁয়া। ইস্টবেঙ্গল অনুশীলনে চমক। ডার্বির আগে প্রস্তুতিতে কোনও ফাঁক নেই। গুরুত্বপূর্ণ ম্যাচ। লক্ষ্য তিন পয়েন্ট। তারজন্য যা যা করার দরকার, সবই করছেন ইস্টবেঙ্গল কোচ ফাউলার। লাল হলুদে নতুনত্বের ছোঁওয়া। পারফরম্যান্স অ্যানালিস্ট জোসেফ ওয়ামসলি গোয়ায় অনুশীলনে অত্যাধুনিক হাই-পড প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। অনুশীলনে পুঙ্খানুপুঙ্খ ফুটবলারদের গতিবিধি […]
পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে অধ্যক্ষকে অপসারণের দাবি বিজেপির।
কলকাতা, ৩০ জুলাই:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে বিরোধী বিজেপি পরিষদীয় দল তাকে অপসারণের দাবি জানিয়েছে। এই মর্মে দলের ৫০ জন বিধায়কের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব আজ বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া হয়। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিষদীয় নেতৃত্ব বিধানসভার সচিব সুকুমার রায়ের হাতে ওই প্রস্তাবটি জমা দিয়েছেন। অধ্যক্ষ […]







