স্পোর্টস ডেস্ক , ১০ জুলাই:- ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। এই খবর নিজেই জানালেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন সুযোগ দেওয়ায় ধন্যবাদও জানিয়েছেন আফ্রিদি।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে স্পনসর সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। পেপসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে পিসিবি-র। এরপর আর নতুন করে স্পনসর খুঁজে পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাবর আজমের জার্সিতে দেখা যাবে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন এর লোগো। ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বর্তমানে বাবর আজম, আজহার আলিদের অনুশীলনের জার্সিতে নেই কোনও স্পনসর এর লোগো। হন্যে হয়ে স্পনসর খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই অবস্থায় এগিয়ে এলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। ইংল্যান্ড সফরে পাকিস্তানের জার্সিতে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন-এর লোগো থাকবে। পিসিবির চ্যারিটি পার্টনার হওয়ায় আফ্রিদি এই সুযোগ পাচ্ছেন।
Related Articles
মনিপুরের ঘটনা নিয়ে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করবে তৃণমূল।
কলকাতা, ২৬ জুলাই:- মণিপুর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। সংসদে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধী জোট। এই পরিস্থিতিতে এবার রাজ্য বিধানসভাতেও মণিপুরের ঘটনা নিয়ে নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, আগামী সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করবে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন বিধানসভায় উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী যেমন […]
রাজ্যে তৃণমূলের নেতা নেই , তাই বহিরাগত বিহারীবাবুকে আসানসোলে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী, এভাবেই কটাক্ষ অগ্নিমিত্রার
হুগলি, ১৩ মার্চ:- “মাননীয়ার, নিজের লোকেদের প্রতি ও বাংলার মানুষের প্রতি আস্থা নেই, তাই বিহার থেকে বিহারীবাবুকে এনে আসানসোল লোকসভায় প্রার্থী করছেন”। এভাবেই তৃনমুলকে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি এদিন হুগলি জেলার শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলার অন্তর্গত চন্ডীতলা বিধানসভার কুমিরমোড়া অঞ্চলে এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার মুন্সিরহাটে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের।
হাওড়া, ৯ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার মুন্সিরহাটে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। শুক্রবার সকালে জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি ও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মুন্সিরহাট পেট্রল পাম্পে। জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিকেত চক্রবর্তী বলেন, আগামী দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি […]










