কোচবিহার, ৯ জুলাই:- ফের কোচবিহারের গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে একটি অল্টো গাড়িতে ৫৪ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ আক্রারহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি ত্রিপুরায়। তাঁর নাম সুরজিত বিশ্বাস। অন্যজন শীতলখুচি থানা এলাকার ভোগডাবরি এলাকার বাসিন্দা দীপক সরকার। কোচবিহার ১ নম্বর ব্লক ও শীতলখুচির মাঝ দিয়ে বয়ে যাওয়া মানসাই নদীর বিশাল চর এলাকায় বিঘার পর বিঘা জমিতে গাঁজা চাষ হয়। কেউ কেউ নিজের জমিতেও গাজার চাষ করে থাকে। কিন্তু প্রত্যন্ত এলাকা হওয়ায় পুলিশ আবগারি দফতর বারবার অভিযান চালানোর পরেও গাঁজা চাষ পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ হয়, আর সেই সুযোগ নিয়ে ওই এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা পাচার হওয়ার ঘটনা ঘটে। এবছরই কোচবিহার জেলার বিভিন্ন থানা এলাকা থেকে পাচার করার সময় প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রত্যেক ঘটনার সাথেই ওই অঞ্চলের কোন না কোন যোগ পাচ্ছে পুলিশ প্রশাসন।
Related Articles
মনোনয়ন থেকে ভোটগ্রহণ পর্যন্ত রাজ্যের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনায় মুখ্যসচিব।
কলকাতা, ৯ জুন:- দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত ভোটের প্রশাসনিক প্রস্তুতি শুরু হল জোর কদমে। বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। তারপর এদিনই রাজ্য প্রশাসনের সঙ্গে এদিনই দফায় দফায় বৈঠক করেন তিনি। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য দুপুরে কমিশনে এসে বৈঠকে বসেন। সেই বৈঠকে মনোনয়ন […]
কঠোর হাতে ভোট করানো সুদীপ জৈনের অপসারণ চায় তৃণমূল।
কলকাতা , ৪ মার্চ:- আসন্ন বিধানসভা ভোটে এরাজ্যের দ্বায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশমনার সুদীপ জৈনের অপসারণ চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ওব্রায়েন রাজ্যের মুক্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে চিঠি পাঠিয়ে ওই আধিকারিকের অপসারণ দাবি করেছেন। সাংসদ সৌগত রায় সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, উপ নির্বাচন […]
তৃণমূলের চিকিৎসক প্রার্থীর উদ্যোগে বালিতে করোনা সচেতনতা কর্মসূচি।
হাওড়া, ২৭ এপ্রিল:- দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এই বাংলাতেও। প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বলছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখনও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। […]









