স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা ধাক্কায় সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট ভেস্তে গেল। কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর আর এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে না। এদিন বিকেলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। জন্মদিনে জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এশিয়া কাপ কোভিডের কারণে এবছর স্থগিত থাকছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন। সৌরভ ঐ আড্ডায় জানিয়েছেন, ‘ভারতীয় ক্রিকেট দল কোন সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে এই কোভিড সংকটে বলা খুবই কঠিন। ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা বড় বিষয়। এখনই তাই কোনও ধরনের তাড়াহুড়ো করা হবে না। ‘সৌরভ আরও বলেছেন, ‘আইসিসি অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত করলে সবরকম উপায়ে আইপিএল আয়োজন করার চেষ্টা চালানো হবে। জুলাইয়ের মাঝামাঝি সময় বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানালে আইপিএল নিয়ে তখনই বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
Related Articles
রাজ্যপালকে ইডেন গার্ডেন্স ঘুরে দেখার জন্য আমন্ত্রণ সৌরভের।
কলকাতা , ২৭ ডিসেম্বর:- বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি রবিবার বিকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখর এর সঙ্গে দেখা করেন। কলকাতার ইডেন গার্ডেন্স ঘুরে দেখার জন্য তিনি রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন বলে সৌরভ পরে সাংবাদিকদের জানান। মূলত রাজ্যপালের সঙ্গে এটি তার সৌজন্য সাক্ষাৎ বলেও দাবি করেছেন সৌরভ। এই নিয়ে কোনো জল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। কিন্তু […]
নতুন বছরে চাহিদা নগদের, প্রধানমন্ত্রীর ভাষনে নিরাশ বাংলার টিকে থাকার লড়াই।
তন্ময় সিংহ,১৪ এপ্রিল:- দেশে ৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, করোনা মোকাবিলায় এই পদক্ষেপ জরুরি। মুখ্যমন্ত্রীরাও এই কথা বলেছেন। হটস্পটগুলিকে কড়া নজরে রাখতে হবে। নতুন হটস্পট করতে দেওয়া যাবে না। ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যগুলিতে কেমন লকডাউন পালন হচ্ছে তার নিবিড় মূল্যায়ন করা হবে। যেখানে হটস্পট কমবে বা […]
ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও পুত্র বিজেপি প্রার্থী পবন কুমার সিং।
ব্যারাকপুর , ২২ এপ্রিল:- ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও পুত্র বিজেপি প্রার্থী পবন কুমার সিং ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনে স্বরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের ১৪৪নং বুথে লাইন দিয়ে ভোট দিলেন সাংসদ অর্জুন সিং ও ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন কুমার সিং। ভোট দিয়ে বেরিয়ে সাংসদ অর্জুন সিং বললেন, আপনারা নির্ভয়ে ভোট দিন। Post Views: […]



