স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- নতুন সচিব আসার পর আসন্ন মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিল মহামেডান। মঙ্গলবার আসন্ন মরসুমের জন্য প্রথম বিদেশির নাম ঘোষণা করতে চলেছে সাদা কালো ব্রিগেড। নামি স্টপারের পর মহামেডান নামি স্ট্রাইকার সই করাতে চলেছে বলেও জানা যাচ্ছে। সেক্ষেত্রে বিদেশি স্ট্রাইকারদের মধ্যে অনেকগুলি নাম ঘোরাফেরা করছে। মোহনবাগানকে আই লিগ দেওয়া পাপা বাবাকা দিওয়ারা,ময়দানে মোহনবাগান জার্সিতে অতীতে খেলে যাওয়া হেনরি কিসেকার নাম ঘুরপাক খাচ্ছিল। তবে এখন জানা যাচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে খেলা বিদেশি আনসুমানা ক্রোমা মহামেডানের আসার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। ময়দানে না আঁচালে অবশ্য কোনও কিছুইতেই বিশ্বাস নেই। তাই শেষ পর্যন্ত স্ট্রাইকার হিসেবে ক্রোমা সাদা-কালো জার্সিতে পড়তে চলেছেন কিনা দেখার। সেই সঙ্গে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে সফলভাবে খেলা জাপানি কাতসুমি ইউসার নামও ঘোরাফেরা করছে। হঠাৎ করেই মহামেডানের দল গঠনের আলোচনায় কাতসুমি ঢুকে পড়েছেন।
Related Articles
কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার দাবি।
হুগলি, ১১ আগস্ট:- হুগলি জেলার কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে গড়ে তোলার দাবী। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নৈটি রোডের উপরেই রয়েছে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা প্রধান হাসপাতাল। হয়তো এর নাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের উপর ভরসা মানুষের একটা বড় হাসপাতালের থেকেও বেশি। কারণ এই হাসপাতাল কানাইপুর […]
হাঁসখালি কাণ্ডে রাজনীতির রং লাগানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ এপ্রিল:- হাঁসখালি কাণ্ডে রাজনীতির রঙ লাগানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের রাজনৈতিক পরিচয় কে বড় করে দেখানো হচ্ছে বলেও তাঁর অভিযোগ। সোমবার পূর্ব কলকাতায় নতুন ভাবে সাজিয়ে তোলা মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হাঁসখালির প্রসঙ্গ উত্থাপন করেন। নির্যাতিতার পরিবারের তরফে কেন ঘটনার পাঁচ দিন পর পুলিশের […]
পথ কুকুরদের পাশে হুগলির সিঙ্গুরের যুবকেরা।
হুগলি , ১৮ মে:- করোনা মোকাবিলায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । তাই খাদ্য সংকট দেখা দিয়েছে পথ কুকুরদের । হোটেল, চায়ের দোকান, বাজার বন্ধ রয়েছে সারা দিন, তাই রাস্তায় থাকা কুকুরদের খাবার জুটছে না । সেই কারনে দ্বিতীয় লকডাউনে পথ কুকুরদের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করলেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত মির্জাপুর গ্রামের বাসিন্দা […]





