হাওড়া , ৪ জুলাই:- করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার যমরাজের দেখা মিলল হাওড়ার রাস্তায়। এর আগে মুর্শিদাবাদ, নদীয়া জেলাতেও এভাবেই মানুষকে সচেতন করা হয়েছিল। শনিবার সকালে হাওড়ার কালিবাবুর বাজার, নেতাজী সুভাষ রোড অঞ্চলে রাস্তায় দেখা যায় এই যমরাজকে। যে সকল মানুষজন বাজার করতে বেরিয়েছেন বা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছেন অথচ মাস্ক ব্যবহার করছেন না এদের কাছে নিজেই হাজির হয়ে যান যমরাজ স্বয়ং। এরা যাতে মাস্ক ব্যবহার করেন সেই সচেতনতার বার্তা দেন যমরাজ। পথচলতি মানুষও যমরাজকে প্রতিশ্রুতি দেন তারা সরকারি নির্দেশ মেনে মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে রাস্তায় বের হবেন। এদিন ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরী যমরাজকে নিয়ে হাওড়ার রাস্তায় ঘুরে সচেতনতার বার্তা তুলে ধরেন। সকলের হাতে মাস্ক তুলে দেন।
Related Articles
ভ্যাটে পড়ে প্রচুর মরা মুরগি। আতঙ্ক বকুলতলায়।
হাওড়া,১২ মার্চ :- করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের ঠেলায় এমনিতেই লাটে উঠতে বসেছে রাজ্যের পোলট্রি ব্যবসা। মুরগির মাংসের দাম তলানিতে এসে ঠেকেছে। মুরগির মাংস অধিকাংশ মানুষ এড়িয়ে চলছেন। এই আতঙ্কের মধ্যেই হাওড়ার আন্দুল বকুলতলায় একটি ভ্যাটে বৃহস্পতিবার সকালে প্রচুর মরা মুরগি পড়ে থাকতে দেখা গেছে। যা দেখে আতঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে ওই এলাকায়। বকুলতলার ওই […]
আজ থেকে শুরু হল রাজ্য বিধানসভার অধিবেশন।
কলকাতা, ১৮ নভেম্বর:- রাজ্য বিধানসভার অধিবেশন আজ থেকে শুরু হয়েছে।প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে দুপুরে অধিবেশনের সূচনা হয়।উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব, ওআরএস-এর আবিষ্কর্তা বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ দীলিপ মহলানবিশ, টেনিস খোলোয়ার তথা প্রশিক্ষক নরেশ কুমারের উদ্দেশ্যে শোকপ্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়।তারপরেই বিধানসভার অধিবেশন […]
জগৎবল্লভপুরে ফের উত্তেজনা, আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ।
হাওড়া, ১৭ এপ্রিল:- পঞ্চায়েত ভোটের হাওড়ার জগৎবল্লভপুরে ফের উত্তেজনা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ। আইএসএফ এর অভিযোগ, তাদের দলের কর্মীদের হুমকি ও ভীতি প্রদর্শনের পাশাপাশি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে, আইএসএফের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি এটা ওদের নিজেদের গোষ্ঠীকোন্দল।রবিবার রাতে […]





