হাওড়া , ৩ জুলাই:- ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে। বালির এ এন পাল লেনের বাসিন্দা এক মহিলা এদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। ওই মহিলার নাম শর্মিলা গুপ্ত (৩৮)। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় কর্মরত। পরিজনেরা পুলিশকে জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। এদিন দুপুরে তাঁকে আমহার্স্ট স্ট্রিটে চিকিৎসকের কাছে নিয়েও গিয়েছিলেন তাঁর দেওর। বিকেলে বাড়ি ফিরে ঘরেই ছিলেন ওই মহিলা। তারপরেই তিনি বেরিয়ে সোজা ব্রিজে চলে যান।
Related Articles
এবার ঘরে বসেই মিলবে সচিত্র ভোটার পরিচয় পত্র।
কলকাতা, ২৪ জানুয়ারি:- এবার থেকে ঘরে বসেই মিলবে সচিত্র ভোটার পরিচয় পত্র। ডাক যোগে সরাসরি প্রাপকদের হাতে পরিচয়পত্র পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় ভোটদাতা দিবসে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে ডাক বিভাবগের বোঝাপড়া হয়েছে। নতুন ভোটারদের পরিচয় পত্রের সঙ্গে সঙ্গে একটি করে […]
খানাকুলে পঞ্চায়েত ভবনে আগুন, তীব্র উত্তেজনা।
প্রদীপ বসু, ২৬ মে:- পঞ্চায়েত ভবনে আগুন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা। ঘটনাটি খানাকুল-১ নম্বর ব্লকের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎই গ্রামবাসীরা পঞ্চায়েতের ভবনের দোতলায় ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও দমকল কেন্দ্রে। প্রথম স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে দমকলের […]
জমি বিবাদের জেরে কাঠারি দিয়ে মাথায় কোপ।
হুগলি,২৫ জানুয়ারি:- আজ দুপুরে হুগলি জেলার মগরা থানার অন্তর্গত ত্রিবেণী কদমতলা এলাকায় জমি বিবাদের জেরে কাঠারি দিয়ে মাথায় কোপ মারলো জমির মালিক শিবানী বিবিকে।জানা যায় ঐ এলাকার বাসিন্দা তারকনাথ চৌধুরী সে তার নিজের জমি দুবছর আগে ঐ এলাকারই আর এক বাসিন্দা শিবানী বিবির কাছে বিক্রি করে দেয়।আজ দুপুর শিবানী বিবি শুনতে পায় সেই তারকনাথ […]





