হাওড়া , ৩ জুলাই:- করোনা পরিস্থিতিতে আনলক-২ এ হাওড়ার লঞ্চঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার হাওড়ার রামকৃষ্ণপুর ফেরিঘাট ঘুরে দেখেন সিটি পুলিশের আধিকারিকরা। এখন আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শহর। ওয়ার্ক ফ্রম হোমের পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। মানুষ আবার পথে নামছেন। এই অবস্থায় দাঁড়িয়ে গণ পরিবহন ব্যাবহৃত হচ্ছে। এদিন হাওড়া সিটি পুলিশের দুই পদস্থ আধিকারিক ওই ঘাটের যাত্রী নিরাপত্তার বিষয়টি সরোজমিন করেন। তাঁরা ওই ফেরিঘাটে যাত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা জলসাথী কর্মীদের সঙ্গেও কথা বলেন। এছাড়া ফেরি সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, আমফানের জেরে রামকৃষ্ণপুর ঘাটের জেটির পন্টুন কি অবস্থায় আছে সেই বিষয়েও এদিন খোঁজখবর নেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও জলসাথী কর্মীদের কাছে লাইফ জ্যাকেটের বিষয়েও জানতে চাওয়া হয়।
Related Articles
নুন আনতে পান্তা ফুরোনোর ঘর থেকেই লকডাউনের ত্রাণ , অবাক কান্ড চুঁচুড়ায়।
সুদীপ দাস,২৩ এপ্রিল:- করোনা আতঙ্কে বেশকিছু বাবুদের বাড়িতে ঢোকা বন্ধ হয়েছে। হাতেগোনা কয়েকজন বাবুদের বাড়িতে এখনও থালা-বাসন মেজে কোনমতে চলছে সংসার। লকডাউনের দাপটে স্বামীরাও আজ কাজ হারা। ভোররাতে ঘুম থেকে উঠে বাবুদের বাড়িতে গিয়ে শুরু হয় বাসন মাজা, জামাকাপড় কাঁচা। সবকিছু বুঝিয়ে-সুঝিয়ে ঘড়ে আসতে-আসতে বেলা হয়ে যায়। তারপর নিজের বাড়ির উঁনুনে হাঁড়ি চড়ে। এখন যে […]
রাজ্য বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে অপপ্রচার চলছে বলে জানালো বিদ্যুৎ দপ্তর।
কলকাতা, ৪ মে:- রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করল রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে অপপ্রচার চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর। সাম্প্রতিক কালে বদ্যুতের মাশুল বাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চলছে তা ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে রাজ্য বিদ্যুূৎ বণ্টন নিগম, ডব্লিউবিএসিডিসিএল। লোকসভা ভোটের মধ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। […]
বয়স্কদের সঙ্গী হয়ে নব্যদের সামাজিক দায়বদ্ধতা শেখাতে অভিনব উদ্যোগ পুলিশের।
সুদীপ দাস, ২ ডিসেম্বর:- অপরাধ এবং সমাজ এই দুইয়ের মধ্যবর্তী স্থানের দূরত্ব আজ বড়ই কমছে। একটা সময় ছিল যখন দুটোই আলাদা জগৎ হিসাবে চিহ্নিত হত। কিন্তু বর্তমানে সামাজিক জগতে থেকেই বহু মানুষ অপরাধ জগতের সাথে জড়িয়ে পরছে। বিশেষ করে ১৮থেকে ২৫বছর বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে অপরাধ জগতের সাথে জড়িয়ে পরা আজ অবাস্তবিক নয়। এই বয়সের পড়ুয়ারা […]





