কলকাতা , ৩ জুলাই:- মহাকরণের ৬ নম্বর গেটের সামনে সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা পুলিশকর্মী কনস্টেবলের। বিশ্বজিৎ কারক (৩৪)। বিশ্বনাথ পঞ্চম ব্যাটেলিয়ানে কর্মরত ছিল, মার্ক ফোর গ্রুপের রাইফেল থেকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। উচ্চপদস্থ অফিসাররা এই ঘটনায় তদন্ত শুরু করেছে কি কারনে এই ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। বেলা ৩.৩৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ যদিও ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন নাকি অসাবধনতা বশত গুলি চলে তাঁর মৃত্যু হয়েছে , তা তদন্ত করে দেখছে পুলিশ৷ গুলির শব্দ পেয়ে ছুটে আসেন কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মী এবং সরকারি কর্মীরা৷ দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী ৷ ওই পুলিশকর্মীর থুতনির নীচ দিয়ে গুলি ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর ৷
Related Articles
৩০ সেকেন্ডে ৫৮ বার পুশ-আপ দিয়ে রেকর্ড সাত বছরের রাজনাথের।
মহেশ্বর চক্রবর্তী, ২৮ আগস্ট:- পুশআপ-পে ইভেন্টে ইন্ডিয়া বুকে নাম তুলে বাবা মা ও হুগলি জেলার মুখ উজ্জ্বল করলো সাত বছরে রাজনাথ দত্ত। ৩০ সেকেন্ডে ৫৮ বার পুশ-আপ দিয়ে রেকর্ড করে ছোট্ট রাজনাথ।জানা গিয়েছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পুশআফ পে ইভেন্টে প্রথম স্থান অধিকার করে। হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের আমরাপাঠ এলাকার সাত বছরের রাজনাথ দত্ত […]
প্রবীণ সাংবাদিক নীলরতন কুণ্ডুর প্রয়াণে শোকের ছায়া।
হুগলি, ৮ জুলাই:- চন্দননগর: প্রয়াত হলেন হুগলির বিশিষ্ট সাংবাদিক নীলরতন কুণ্ডু। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ১৯৮১ সাল থেকে ‘আজকাল’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন নীলরতনবাবু। উল্লেখযোগ্যভাবে ১৯৮০ সালে ওই সংবাদপত্রের পথচলা শুরু হয়। প্রায় শুরু থেকেই সংবাদপত্রের […]
আসন্ন পঞ্চায়েতে সংরক্ষিত আসন বাড়লো প্রায় তিন হাজার।
কলকাতা, ১২ ডিসেম্বর:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে সংরক্ষিত আসন বাড়ল প্রায় তিন হাজার।রাজ্যের ৬২হাজার ৪০৪ টি আসনের মধ্যে মহিলা সহ তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন থাকছে প্রায় ১৬ হাজার। ২০১৮ নির্বাচনে এই সংখ্যা ছিল ১২ হাজার ৮৬৩। এবার তা বেড়ে হয়েছে এবার ১৫ হাজার ৭৬৮।অবশ্য সে সময় আসন ছিল ৪৮ হাজার ৬৫০।এবার তফসিলি উপজাতির […]








