স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- ইচ্ছে করলেই জুলাইয়ের শেষ অবধি থাকতে পারতেন আইসিসি-র চেয়ারম্যান পদে। চলতি মাসের শেষে আইসিসি’র বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্বও করতে পারতেন। কিন্তু তা না-করে মেয়াদ শেষ হতেই আইসিসি’র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর৷ কিন্তু প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের মতে, সৌরভ ও গ্রেভসের জন্য পালিয়ে গিয়েছেন তিনি৷ বুধবারই আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মনোহর৷ তারপরেই মনোহরের দিকে তোপ দাগলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট৷ শুধু তাই নয়, শ্রীনির মতে, ভারতীয় ক্রিকেটের ক্ষতি করে বিশ্বের কাছে বিসিসিআই য়ের প্রাসঙ্গিকতা অনেকটাই কমিয়ে দিয়েছেন মনোহর৷ আইসিসি-র প্ৰথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে ২০১৫ সালে দায়িত্ব গ্রহণ করেন মনোহর। টানা দু’টি টার্মে ক্ষমতায় ছিলেন। তবে নিজের বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিলই ভারতীয় এই ক্রিকেট প্রশাসকের কাছে। কারণ আইসিসির রুল বুক বলছে, স্বাধীন চেয়ারম্যানর হিসেবে সর্বাধিক তিনটি টার্ম পদে থাকতে পারেন। শ্রীনির দাবি, বিসিসিআই-এর প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ আসায় এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হলেন মনোহর।
Related Articles
অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা নেই। নেই বাথরুম। এমন অভিযোগ।
হাওড়া, ১১ ডিসেম্বর:- টেট পরীক্ষার্থীদের জন্য সবরকম ব্যবস্থা রাখা হলেও তাদের অভিভাবকদের বাইরে বসার কোনও ব্যবস্থা নেই। পরীক্ষাকেন্দ্রের প্রায় ১০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। ফলে ক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁদের বক্তব্য, পরীক্ষার্থীদের জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে ঠিক কথা। কিন্তু তাদের সঙ্গে আসা অভিভাবকদের বাইরে বসার কোনও ব্যবস্থা নেই। রাস্তায় ঘন্টার পর ঘন্টা […]
১২৬ তম জন্মদিনে নেতাজীর মূর্তিতে মাল্যদান রাজ্যপালের।
কলকাতা, ২৩ জানুয়ারি:- নেতাজির ১২৬ তম জন্মদিনে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, নেতাজি দেশনায়ক। নেতাজির আদর্শে দেশের প্রত্যেক মানুষ অনুপ্রাণিত। তিনি চিরঞ্জীবি। তাঁর মৃত্যু নেই। নেতাজির আদর্শে যুব সমাজকে এগিয়ে চলতে তিনি আহ্বান জানান। রাজ্যপাল এদিন পুনরায় বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন।নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি […]
শিবপুরের ফোরশোর রোডে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- হাওড়ার শিবপুরের ফোরশোর রোডে বিধ্বংসী আগুন। ফোরশোর রোডের পুষ্পা ট্রান্সপোর্টে কাপড়ের গোডাউনে মঙ্গলবার আগুন লাগে বলে জানা গেছে। দমকলের মোট ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে ফায়ার স্টেশন অফিসার জানিয়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। Post Views: 335









