হুগলি , ৩ জুলাই:- এতদিন শুধু হাসপাতালেই আইসোলেশান ওয়ার্ডে করোনা লক্ষণযুক্তরা ভর্তি হয়ে সোয়াব টেস্ট করাতেন। টেস্টের রিপোর্ট পজিটিভ হলে আক্রান্তকে পাঠানো হত কোভিড হাসপাতালে। ইদানিং করোনা আক্রান্তের অধিকাংশ এসিমটোমেটিক হওয়ায় আইসোলেশানে ভর্তি থাকতে হচ্ছে না।তবে টেস্টে যাদের কোভিড পজিটিভ আসছে তারা অনেকের শরীরে প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম ধরা পরছে।তাদের কথা ভেবেই পাল্স অক্সিমিটার যুক্ত আইসোলেশান বেডের ব্যবস্থা।ইতিমধ্যে আইসোলেশান বেডের অর্ডারও দেওয়া হয়েছে।জেলার কোভিড হাসপাতাল কোয়ারেন্টাইন সেন্টার গুলোতে সেফ হোমে এই বেড দেওয়া হবে।যাদের অক্সিজেন লেভেল কমে যায় তাদের অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই কি ভাবে দেওয়া হবে তা বোঝাতে জেলা শাসকের চেম্বারের সামনেই একটি ডেমো আইসোলেশান বেড রাখা হয়েছে।যারা মাইল্ড,যারা এসিমটোমেটিক আছে তাদের আইসোলেশান বেডের মাধ্যমে অক্সিজেনের দেওয়া হবে।অনেক সময় দেখা যায় যারা সেফ হোমে আছেন তাদের শরীরে অক্সিজেনের পরিমান কমতে থাকে কিন্তু তা সব সময় বোঝা যায়না।যখন বোঝা যায় তখন দেরী হয়ে যায়।তাই সে সব ক্ষেত্রে পাল্স অক্সিমিটার কার্যকরী ভূমিকা নেবে।স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা হয়েছে ৫০-৬০ টা আইসোলেশান বেড বসানোর ব্যাপারে,বলেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও।
Related Articles
প্রায় 200 বছরের পুরানো বাড়ি ভাঙতে গিয়ে মাটির তলা থেকে পাওয়া সিন্দুক ঘিরে রহস্য।
দ:২৪পরগনা,৪ মার্চ:- দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার বাহিরচক এলাকায় মুকুন্দ মন্ডলের জমিদারবাড়ি ভাঙতে গিয়ে মাটির তলা থেকে একটি লোহার সিন্দুক পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায় মুকুন্দ মন্ডল মারা যাওয়ার পর শরিকরা জায়গা জমি ভাগ করে নেয়। তারা পুরাতন ঘর রেখে যে যার ডায়মন্ড হারবার, জয়নগর মেদিনীপুরে গিয়ে বসবাস করতে থাকে, এক শরিক […]
খোলা ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে জখম শিশু।
হাওড়া, ৪ সেপ্টেম্বর:- ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হলো এক শিশু। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়ার বকুলতলায়। জানা গেছে, বাবা মা বাড়িতে না থাকায় নয় বছরের ওই শিশু বাড়ির খোলা ছাদে একাই ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎই পা পিছলে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। তার কান এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে। […]
মালদায় ফের কুসংস্কার বলি দুই শিশু,আহত আর দুই।
মালদা১৫ ফেব্রুয়ারি:- ভুতে ধরার আশঙ্কা করে চার ক্ষুদে শিশুর ওপর রাতভোর গুনিন-ওঝা দিয়ে ঝাড়ফুঁকের চালানোর অভিযোগ অভিভাবকদের। আর তার পরেই দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গাজোল থানার কদমতলী এলাকায়। পাশাপাশি আরো দুই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলাল গ্রাম […]




